একজোড়া জুতার বিনিময়ে বিবাহে সম্মত হয়েছিলেন । রসুল স. বললেন, তুমি কি এতে সন্তুষ্টচিত্তঃ মহিলা বললেন, হ্যা। রসুল স. বিবাহ অনুমোদন করলেন। তিরমিজি। এ হাদিসকে ইবনে জাওজী বলেছেন, বিশুদ্ধ নয়। এই সনদের একজন বর্ণনাকারীর নাম আছিম বিন উবায়দুল্লাহ্। ইয়াহিয়া বিন মুঈন তাকে দুর্বল বলেছেন। আরো বলেছেন, তার বর্ণনার গ্রহণযোগ্যতা নেই। ইবনে হাব্বানের মন্তব্য এরকমই । ৩. হজরত জাবের বিন আব্দুল্লাহ্ বর্ণিত হাদিস তিনি বলেন, রসুল স. এরশাদ করেছেন__ যদি কেউ মোহর হিসেবে কোনো রমণীকে হাত ভরে খাদ্য সামগ্রী দেয়, তবে স্ত্রী হিসেবে ওই মহিলা তার জন্য হালাল হয়ে যাবে । অন্য এক বর্ণনায় রয়েছে, মোহর হিসেবে কেউ যদি হাতের মুঠি ভরে আটা অথবা তরকারী কিংবা ছাতু দেয় তবে সে তার স্ত্রীকে হালাল বানিয়ে নেয়। দারা কুতনী। আবু দাউদের বর্ণনায় রয়েছে ছাতু অথবা খেজুর । উপরে বর্ণিত হাদিস সমূহের এক বর্ণনাকারী সালেহ্ বিন মুসলিম বিন রোমান সম্পর্কে দুর্বলতার অভিযোগ এনেছেন ইয়াহইয়া ও রাজী। কোনো কোনো সনদে সালেহ্ বিন মুসলিমের স্থলে মুসা বিন মুসলিমের নাম এসেছে। তিনি ঠিক সুপরিচিত ছিলেন না। দারা কুতনীর বর্ণনায় রয়েছে আব্দুল্লাহ্ বিন মোয়ামেল, আবু জোবায়ের এবং হজরত জাবের! হজরত জাবের বর্ণনা করেছেন, আমরা এক লপ অথবা দুই লপের মাধ্যমে মেয়েদেরকে বিয়ে করতাম । ইমাম আহমদ বলেছেন__ ইবনে মোয়ামেলের বর্ণনা মুনকার । ইয়াহইয়া বলেছেন দুর্বল। (অত্যধিক দুর্বল বর্ণনাকারীর বর্ণনাকে মুনকার বলে)। এ সম্পর্কিত আর একটি হাদিসের রাবী হচ্ছেন হজরত আবু সাঈদ খুদরী ৷ তিনি বলেছেন, রসুল স. এরশাদ করেন__ তোমরা বিধবাদেরকে বিবাহ করো এবং আলায়েক আদায় করো। জানতে চাওয়া হলো, আলায়েক কী? তিনি স. বললেন, যার উপর উভয় পক্ষের অভিভাবক সম্মত হয়-_ যদিও তা হয় পিলু বৃক্ষের একটি লাঠি__ দারা কুতনী এই হাদিসটি বর্ণনা করেছেন ইসমাইল বিন আয়াশ থেকে । আলেমগণ বলেছেন, তিনি দুর্বল । ইবনে হাব্বান বলেছেন, তার দলিল গ্রহণীয় নয়। এই সনদের আর এক বর্ণনাকারী হচ্ছে আবু হারুন আবদি। তার আসল নাম আম্মারা বিন জুন। হাম্মাদ বিন জায়েদ বলেছেন, সে ছিলো মিথ্ুক ! ইমাম আহমদ বলেছেন, সে কিছুই ছিলো না। শা'বা বলেছেন, যদি সে এসে আমার গলা কেটে ফেলে তবুও তা আমার পছন্দ হবে, কিন্তু আমি তার বর্ণনা করা হাদিস গ্রহণ করতে পারবো না। সুদ্দী বলেছেন, সে ছিলো মিথ্যুক এবং ধোকাবাজ। দারা কৃতনী ও বায়হাকী এরকম হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন সালমানী থেকে । তিনি তার পিতা থেকে এবং তার পিতা হজরত ইবনে আব্বাস অথবা হজরত ইবনে ওমর থেকে । শেষ বর্ণনাটি উদ্ধৃত করেছেন দারা কুতনী ও তিবরানী। . তাফসীরে মাযহারী/২৭ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।