ইমাম মালেক ও ইমাম জোফার তাদের অভিমতের প্রমাণ দিয়েছেন এরকমভাবে___মুক্তিপণকে যেহেতু মোহর হিসেবে স্বীকার করা হলো না, তাই মুক্তি হবে বিনিময়বিহীন। ক্রীতদাসী যেহেতু বিবাহকেই অস্বীকার করে বসেছে, তাই বিবাহের মোহরানারপী মুক্তিপণ পরিশোধ করা আর তার জন্য জরুরী নয়। যেমন, সে বিবাহে সম্মত হলেও তাকে মুক্তিপণ পরিশোধ করতে হতো না। তাই স্বীকৃতি অথবা অস্বীকৃতি উভয় ক্ষেত্রে তার মুক্তি হবে বিনিময়বিহীন ৷ এই বর্ণনাটি প্রাধান্য পেয়েছে বেশী । মাসআলাঃ একমত্যানুসারে মোহরানা নির্ধারণের উরধ্বতম কোনো সীমানির্দেশ নেই। পাত্র-পাত্রীর সম্মতি অনুসারে হতো বেশী সম্ভব মোহরানা নির্ধারণ করা যেতে পারে। মোহরানার ন্যুনতম সীমা সম্পর্কে অবশ্য মতভেদ রয়েছে। ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ বলেছেন, ন্যুনতম মোহরের বিশেষ কোনো সীমা নেই। যে বন্তর বিক্রয়মূল্য রয়েছে তাকেই বিবাহের মোহর নির্ধারণ করা যেতে পারে। যেমন এই আয়াতেই বলা হয়েছে, অর্থ ব্যয়ে বিবাহ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো। এখানে মোহরের কম, বেশী বা বিশেষ কোনো সীমা নির্দেশ করা হয়নি। ইমাম আবু হানিফা এবং ইমাম মালেক বলেছেন, শরিয়তে ন্যুনতম মোহরের পরিমাণ নির্ধারিত রয়েছে। ন্যুনতম মোহরের পরিমাণ ঠিক ততোটুকুই, যতোটুকু চুরি করলে চোরের হাত কাটা যাবে। ইমাম আজমের মতে এর পরিমাণ হচ্ছে__- এক দিনার স্বর্ণ মুদ্রা) অথবা দশ দেরহাম (রৌপ্য মুদ্রা) । ইমাম মালেকের মতে, এক চতুর্থাংশ দিনার অথবা তিন দেরহাম। ন্যুনতম মোহরানা নির্ধারণ করা হয়েছে আল্লাহতায়ালার এই নির্দেশে “আমি এ সমস্ত হুকুম অবগত আছি যা আমি তাদের এবং তাদের পত্বীগণের জন্য ফরজ করেছি।' ফরজের অর্থ পরিমাণ নির্ধারণ করা । এই আয়াতের মাধ্যমে দু'টো বিষয় স্পষ্ট হয়ে ওঠে । ১. শরিয়তে মোহরের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যারা বলেন নির্ধারণ করা হয়নি, তাদের বক্তব্য এই আয়াতের বিরুদ্ধে চলে যায়। ২. মোহরের পরিমাণ নির্ধারণকারী স্বয়ং আল্লাহ্। এমতাবস্থায় মোহরানা যদি বান্দার ইচ্ছানির্ভর করা হয় তাহলে ফরজ কথাটি মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু এ প্রসঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে__ এই আয়াতটি মোহর সম্বন্ধীয় নয় বরং এখানে মেয়েদের খোরপোষের কথা বলা হয়েছে । আয়াতের সম্পূর্ণ উদ্ধাতি এরকম-_ 'আমি এ সমস্ত হুকুম অবগত আছি যা আমি তাদের এবং তাদের পত্রীদের জন্য ও দাসীদের জন্য ফরজ করেছি।' এখন যদি এই আয়াতটিকে মোহরানা নির্ধারণের আয়াত হিসেবে ধরে নেয়া হয়, তবে ক্রীতদাসীদের মোহর নির্ধারণ করাও জরুরী হয়ে পড়বে । অথচ এরকম কথা কেউ বলেন না। ইমাম শাফেয়ী তার মাসআলার সমর্থনে কতিপয় হাদিস উল্লেখ করেছেন ১. হজরত সহল বিন সা"দ রা. বর্ণিত হাদিস। যেখানে রসুল পাক স. বলছেন, খুজে দেখো-_ লোহার একটি আংটিও যদি পাও। হাদিসটি বিশুদ্ধরূপে বর্ণিত হয়েছে। ২. হজরত আমের বিন রবিয়া বর্ণিত হাদিস-_ যেখানে বলা হয়েছে এক মহিলা তাফসীরে মাযহারী/২৬ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।