বিবাহের ঘটনাটি এই মতের পরিপোষক। অন্য এক বর্ণনায় ইমাম আহমদের বক্তব্য অবশ্য জমহুরের বক্তব্যের অনুকূলে এসেছে । জমহুরের বক্তব্য এই যে, এতে করে ক্রীতদাসী মুক্তি অবশ্যই পাবে, কিন্তু বিবাহ কবুল করা না করার ব্যাপারে সে স্বাধীনা থাকবে । যদি কবুল করে তবে সে মোহরে মেছালের অধিকারিণী হবে । ইমাষ আবু ইউসুফ এবং ইমাম সুফিয়ান সওরী জমহুরের সংগে একমত হননি । তারা মুক্তিপ্রাপ্তা ক্রীতদাসীর বিবাহ কবুল করা না করার ব্যাপারে স্বাধীনতা দানের পক্ষপাতি নন। তাদের পক্ষে জননী সাফিয়ার বিবাহের ঘটনাটিতো রয়েছেই, তদুপরি রয়েছে উম্মত জননী হজরত জুয়াইরিয়া রা. এর বিবাহের বিষয়টি ৷ ঘটনাটি এরকম-___বনী মুস্তালিকের যুদ্ধবন্দীদের অন্তর্ভূতা হয়ে এসেছিলেন হজরত জুয়াইরিয়া রা. । গণিমত বন্টনক্রমে তিনি পড়েছিলেন ছাবেত বিন কায়েস রা. এবং তার চাচাত ভাইয়ের ভাগে । হজরত ছাবেত তাকে মোকাতাব বলে ঘোষণা করলেন। (অর্থমূল্য পরিশোধ করে মুক্তি প্রাপ্তব্য ক্রীতদাস ও ক্রীতদাসীকে মোকাতাব বলে)। হজরত জুয়াইরিয়া রসুল স. কে একথা জানালেন। তিনি স. বললেন, এই শর্তে আমি তোমার যোকাতাবের অর্থ পরিশোধ করতে চাই যে, তুমি আমাকে বিবাহ করতে সম্মত হবে। জননী জুয়াইরিয়া বললেন, উত্তম। রসুল স. বললেন আমিও সম্মত আছি (বিবাহ করতে সম্মত আছি)। হজরত আয়েশা রা. থেকে এই বর্ণনাটি উপস্থাপন করেছেন আহমদ ও আবু দাউদ । আমরা বলি, এই বিবাহ যোহর ব্যতিরেকেই সম্পাদিত হয়েছিলো । এমতো ক্ষেত্রে মোহরে মেছাল ওয়াজিব। এই হাদিসটি মোহরানা ব্যতীত বিবাহ সম্পাদনের দলিল নয়। এ বিশেষ ব্যবস্থাটি ছিলো কেবল রসুল স. এর জন্যই । আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “অন্যান্য মুমিন ব্যতীত একে আপনার বৈশিষ্ট্য করা হয়েছে। এরকম অবস্থায় ক্রীতদাসী যদি বিবাহে অসম্মত হয়, তবে তাকে শ্রমের মাধ্যমে মুক্তিপণের অর্থ পরিশোধ করে নিতে হবে। এরকম অভিমত পোষণ করেন ইমাম আজম, সাহেবাইন এবং ইমাম শাফেয়ী ৷ ইমাম মালেক ও ইমাম জোফার বলেছেন-_ এরকম ক্ষেত্রে ক্রীতদাসীর জন্য মুক্তিপণ পরিশোধ করা ওয়াজিব নয়। ইমাম আজম, সাহেবোইন ও ইমাম শাফেয়ী তাদের বক্তব্যের কারণ উল্লেখ করেছেন এরকম- মনিব মুক্তিপণকে মোহরানা নির্ধারণ করেছে আর ক্রীতদাসী বিবাহে অসম্মত হয়েছে__তাই ক্রীতদাসীকে মুক্তিপণ দিতেই হবে। যদি মনিব বলে, মুক্তির শর্ত হচ্ছে এক বৎসর পর্যন্ত আমার খেদমত করতে হবে__একথা বলে মনিব যদি মারা যায় তবে ক্রীতদাস অথবা ক্রীতদাসীকে মনিবের ওয়ারিশগণের খেদমত করতে হবে । একথা বলেছেন ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফ । ইমাম মোহাম্মদ বলেছেন, খেদমত নয় বরং খেদমতের মূল্য পরিশোধ করতে হবে। যাযহারী/২৫ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।