হজরত আব্দুর রহমান বিন সহল আনসারী থেকে । তিনি বলেছেন, আমি রসুল স. কে বলতে শুনেছি কোরআন পড়ো কিন্তু সীমা অতিক্রম কোরো না এবং এর নিকট থেকে দূরেও সরে যেওনা (সম্পূর্ণরূপে পাঠ পরিত্যাগ কোরো না) আর এর জন্য বিনিময় গ্রহণ কোরো না (কোরআন শিক্ষাদানকে উপার্জনের উপকরণ বানিয়ো না) অহংকারীও হয়ো না (বিদ্যার গর্ব কোরো না)। তিবরানী। 88০০4 লৈহানউনিভ জি 2 ইবি ৫ টার দিবে কাজে হার রাধও ওই হুকুম সমূহের একটি ৷ মধ্যমাবস্থা সর্বাপেক্ষা উত্তম । ন্যুনতা ও অতিরিক্ততা হজরত মিতরাফ বিন আব্দুল্লাহ্ বর্ণনা করেন, হজরত ওসমান বিন আস নিবেদন জানালেন, আমাকে আমার সম্প্রদায়ের ইমাম বানিয়ে দিন। তিনি স. বললেন, ঠিক আছে। তবে দুর্বলতম ব্যক্তির দিকে খেয়াল রেখো এবং এমন মোয়াজ্জিন নিযুক্ত কোরো, যে বিনিময় আকাজ্বী নয়। আহমদ । এ সমস্ত বর্ণনা থেকে প্রমাণিত হলো যে, ইবাদতের বিনিময় গ্রহণ করা নিষেধ। অন্যান্য ইবাদতের মতো! কোরআন শিক্ষার জন্যও বিনিময় নেয়া বৈধ নয়। শরিয়ত এর সম্পদগত মূল্যকে স্বীকার করেনি । আর মোহরানা সম্পূর্ণতঃই সম্পদনির্ভর ৷ তাই কোরআন শিক্ষাকে মোহরানা নির্ধারণ করা নাজায়েয । বায়যাবী লিখেছেন, অর্থব্যয়ে বিবাহ করতে চাওয়াকে বৈধ করা হয়েছে কেবল ওই সমস্ত নারীকে, যাদের ব্যাপারে নিষিদ্ধতা নেই। এই অর্থ ব্যয় করাই মোহরানা এবং শর্ত হচ্ছে অর্থ হালাল হতে হবে । আর মনে রাখতে হবে, অবৈধ যৌনচরিতার্থতার জন্য এই অর্থ ব্যয়কে বৈধ করা হয়নি। বায়যাবীর উদ্দেশ্য এই যে, নিষিদ্ধ ঘোষিত রমণীরা ছাড়া অন্যান্যদের হালাল হওয়ার প্রধান শর্তই হচ্ছে অবৈধ সম্ভোগের জন্য অর্থ ব্যয় না করা। আয়াতের উদ্দেশ্য এটা নয় যে, অর্থ ব্যতীত মহিলাদের হালাল হওয়া সম্ভবই নয় এবং বিবাহকালে মোহরানা নির্ধারণ করতেই হবে। আমি বলি, মোহর ব্যতীত বিয়ে করলে বিয়ে বিশুদ্ধ হবে, কিন্তু তাকে পরিশোধ করতে হবে মোহরে মেছাল। আর মূল্যহীন কোনো বস্তুকে মোহর নির্ধারণ করলে ওই মোহর বাতিল হয়ে যাবে এবং তদস্থলে ওয়াজিব হবে যোহরে মেছাল। এটাই এঁকমত্য। ইমাম শাফেয়ী কোরআন শিক্ষাদানকে মোহরানা নির্ধারণ করা জায়েয করেছেন এই কারণে যে, তিনি কোরআন শিক্ষা দানের বিনিময়মূল্যকে স্বীকার করেন। কিন্তু এক্ষেত্রে একমত্যসন্তুত মাসআলাটিই গ্রহণীয়। মাসআলাঃ যদি কেউ কোনো ক্রীতদাসীকে যুক্তি দেয়ার সময় বলে, আমি এই মুক্তিদানকে মোহরানা করে তোমাকে বিয়ে করতে চাই; তবে একমত্যানুসারে বিবাহ বিশুদ্ধ হবে। ইমাম আহমদ বলেছেন, দু'জন সাক্ষীর সামনে এই শর্ত প্রকাশ করা হলে বিবাহ বিশুদ্ধ হবে। উম্মত জননী হজরত সাফিয়া রা. এর তাফসীরে মাযহারী/২৪ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।