Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

দাড়িয়ে রইলেন অনেকক্ষণ ধরে। উপস্থিত এক সাহাবী বললেন, “হে আল্লাহর রসুল ওকে আমার সংগে বিয়ে দিয়ে দিন, যেহেতু আপনার প্রয়োজন নেই । রসুল স. বললেন, তোমার মোহর দেয়ার মতো কী আছে? তিনি বললেন, আমার পরিধানের এই লুঙ্গিটি ব্যতীত আমার আর কিছুই নেই। রসুলপাক স. বললেন, খুজে দেখো । লোহার আংটিও যদি পাও। কিন্ত ওই সাহাবী কোনো কিছুই পেলেন না। তিনি স. বললেন, তোমার কি কোরআন মুখস্থ আছে? সাহাবী বললেন, হ্যা। অমুক অমুক সুরা আমার মুখস্থ আছে। রূসুলপাক স. বললেন, তোমার ওই মুখস্থ কোরআন শিক্ষাদানের পরিবর্তে আমি এই মহিলাকে তোমার সঙ্গে বিবাহ দিলাম । অন্য বর্ণনায় এসেছে রসুল স. বললেন, ঠিক আছে। আমি এই মহিলাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম । তৃমি তাকে কোরআন শিক্ষা দিও । বোখারী, মুসলিম । এই হাদিস প্রসঙ্গে বলা যায় যে, এটা ছিলো রসুল স. এরই বিশেষত । তিনি যেমন নিজে মোহরানা ব্যতিরেকেই বিয়ে করতে পারতেন, তেমনি অন্যকেও বিয়ে দেয়ার ক্ষমতা রাখতেন। মাকহুল থেকে ইবনে জাওজী লিখেছেন, রসুল স. কোরআন শিক্ষার বিনিময়ে একজনকে বিয়ে দিয়েছিলেন। কিন্ত অন্য কারো জন্য এরকম অনুমতি নেই। লাইসের বক্তব্য হতে তাহাবী লিখেছেন, রসুল স. ছাড়া অন্য কারো জন্য একূপ করা বৈধ নয়। এ সম্পর্কে ইবনে জাওজী মন্তব্য করেছেন__ ইসলামের প্রথমাবস্থায় দারিদ্রের কারণে এমনটি করা হয়েছিলো । আমি বলি, ইবনে জাওজীর মতে এ হুকুমটি পরে রহিত হয়ে গিয়েছিলো । কিন্ত মনে রাখতে হবে, রহিত হওয়া বিষয়টি কোনো ধারণাসম্ভৃত বিষয় নয়। আর রসুল স.ও এই বিশেষ হুকুমের অন্তর্ভূক্ত ছিলেন না। ইমামে আজমের অভিমত প্রমাণ করার জন্য দু'টি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ১.সাধারণতঃ ইবাদতের বিনিময় গ্রহণ করা নাজায়েয । ২. বিশেষতঃ শিক্ষাদান মোহর হতে পারে না। প্রথমটির প্রমাণ পাওয়া যায় কয়েকটি হাদিস থেকে । যেমন, হজরত উবাদা বিন সামেত বর্ণনা করেন__আমি আহলে সুফ্ফার কতিপয় সদস্যকে লিখতে শিখিয়েছি এবং কোরআন পড়িয়েছি। তাদের মধ্যে একজন আমাকে একটি ধনুক উপহার দিলেন। আমি স্থির করলাম, ধনুকটি আমি জেহাদে ব্যবহার করবো । রসুল স. কে এ কথা জানাতেই তিনি বললেন, তৃমি যদি আগুনের মালা গলায় পরতে চাও তবে ধনুকটি নিতে পারো । আহমদ, আবু দাউদ । এই হাদিসের একজন বর্ণনাকারীর নাম মুগীরা। ইবনে জাওজী তাকে দুর্বল হিসেবে চিহিত করেছেন। এ প্রসংগে আর একটি হাদিস বর্ণনা করেছেন হজরত উবাই বিন কাব রা.। তিনি বলেছেন, আমি একজনকে কোরআন শিক্ষা দিয়েছিলাম । তিনি আমাকে একটি ধনুক উপহার দিলেন । আমি রসুল স. কে একথা জানালাম ৷ তিনি স. বললেন, তৃমি যদি এটা নাও তবে যেনো আগুনের ধনুক নিলে । একথা শুনে আমি ধনুকটি ফিরিয়ে দিলাম । ইবনে জাওজী আর একটি হাদিস বর্ণনা করেছেন তাফসীরে যাযহারী/২৩ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।