শিক্ষা দেয়াকে মোহরানা নির্ধারণ করাও জায়েয । ২. অন্য ইবাদত নয়__এই কোরআন শিক্ষাকেই বিশেষভাবে মোহরানা নির্ধারণ করা জায়েয! প্রথম মাসআলার সমর্থনে রয়েছে দু'টি হাদিস। প্রথম হাদিসের বর্ণনাকারী হজরত আবু সাঈদ খুদরী । হাদিসটি এই-_ কতিপয় সাহাবী একটি জনপদ অতিক্রম করছিলেন। তাদের পানাহারের প্রয়োজন হয়ে পড়লো। কিন্তু ওই জনপদবাসীরা তাদেরকে আহার্য দিতে সম্মত হলো না। হঠাৎ একটি ঘটনা ঘটলো । তাদের সর্দারকে সাপ বা বিষাক্ত কিছু দংশন করলো। তখন তারা সাহাবীগণকে বললো, তোমরা কি এর ওঁষধ জানো? তোমাদের মধ্যে মন্ত্র পড়তে পারে এমন কেউ আছে কি? সাহাবীগণ বললেন, তোমরা আমাদেরকে আহার্য দিতে সম্মত হওনি; তাই বিনিময় নির্ধরিণ ব্যতীত আমরা কোনো মন্ত্র উচ্চারণ করবো না। তারা বিনিময় হিসেবে একপাল ছাগল দিতে সম্মত হলে হজরত আবু সাঈদ খুদরী সুরা ফাতিহা পড়ে ফুঁ দিলেন | সর্দার নিরাময় লাভ করলো। জনপদবাসীরাও ছাগল দিয়ে দিলো। সাহাবীগণ বললেন, রসুল স. কে জিজ্ঞেস করা ব্যতিরেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি না। যখন তীরা রসুল স.এর নিকট উপস্থিত হয়ে সবকিছু জানালেন, তখন তিনি স. মৃদু হেসে বললেন, তোমরা কীভাবে জানলে যে সুরা ফাতিহা মন্ত্র। বকরীগুলো গ্রহণ করো আর এতে আমাকেও অংশী করো। দ্বিতীয় হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হজরত ইবনে আব্বাস। ঘটনাটি এই__ কতিপয় সাহাবী একটি বর্ণার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে এক ব্যক্তিকে সাপ অথবা বিচ্ছু দংশন করেছিলো । একজন বললো, তোমাদের মধ্যে কি কোনো মন্ত্র জানা লোক আছে? সাহাবীগণের একজন সুরা ফাতিহা পড়লেন। দংশিত ব্যক্তি সুস্থ হয়ে গেলো। বিনিময় হিসেবে তিনি লাভ করলেন কয়েকটি ছাগল । তার সঙ্গীগণ এটাকে পছন্দ করলেন না। বললেন- তুমি কিতাবুল্লাহ্র মজুরী নিয়েছো। তারা মদীনায় ফিরে এলে রসুল স. বললেন, কিতাবৃল্লাহইতো বিনিময় গ্রহণের জন্য সবাপেক্ষা উপযোগী । অন্য সূত্রে বর্ণিত হয়েছে রসুল স. বললেন, তোমরা ঠিকই করেছো । এর একটি অংশ আমাকেও দিও । বর্ণিত দু'টি হাদিসই বোখারী ও মুসলিমে লিপিবদ্ধ রয়েছে। খারেজা বিন ছলতের চাচার বর্ণনা থেকে ইমাম আহমদ ও ইমাম আবু দাউদ এরকম উদ্ধৃত করেছেন। উপরোক্ত হাদিস দু'টির বিশ্রলেষণার্থ এরকম হতে পারে যে, সাহাবীগণ যাদের কাছ থেকে ছাগল নিয়েছিলেন, তারা ছিলেন কাফের আর কাফেরদের তরফ হতে এরকম বিনিময় গ্রহণ করা বৈধ। লক্ষণীয় যে, মন্ত্রোচ্চারণ নিছক ইবাদত নয় এবং এর বিনিময় গ্রহণ করাও বৈধ (কিন্তু কোরআন শিক্ষাদান কেবলই ইবাদত) । ইমাম শাফেয়ীর দ্বিতীয় দলিল হিসেবে পেশ করা হয়েছে হজরত সহল বিন সা'দ বর্ণিত নিঙ্গের হাদিসটি-__যাতে বলা হয়েছে এক মহিলা রসুল স. এর খেদমতে হাজির হয়ে নিবেদন করলেন, “হে আল্লাহর রসুল, আমি আমাকে আপনার নিকট সম্প্রদান করলাম । রসুল স. কোনো কথা বললেন না। মহিলা তাফসীরে মাযহারী/২২ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।