স্ত্রীর খাদেম হতে পারে না। তাই সে খেদমত করতে অপারগ । আর যেহেতু মোহর নির্ধারণ করা হয়েছে এক বৎসরের খেদমত । তাই স্বামীকে মোহরানা হিসেবে এক বৎসরের খেদমতের সমমূল্য পরিশোধ করতে হবে । ইমামে আজম ও ইমাম আবু ইউসুফ বলেছেন অন্যকথা। তাদের মতে, মোহরে মেছাল ওয়াজিব হবে। কেননা, খেদমত করা যেহেতু সম্ভব নয়, তাই খেদমতের প্রসঙ্গটি বাতিল হওয়াই সমীচীন। অতএব, এক্ষেত্রে মোহরে মেছালই পরিশুদ্ধ । মাসআলাঃ যদি বিবাহের সময় এই শর্ত করে যে, একজন খাদেম এক বৎসর পর্যন্ত স্ত্রীর খেদমত করবে এবং এটাই হবে বিবাহের মোহরানা তবে বিবাহ বিশুদ্ধ হবে। ওই খাদেমের শ্রমমূল্য পরিশোধ করতে হবে স্বামীকে । এটা এঁকমত্য। কিন্তু শর্ত হচ্ছে, নির্ধারিত খাদেম খেদমত করতে অসম্মত হলে অন্য খাদেম নিয়োগ করা জরুরী হবে। মাসআলাঃ যদি স্ত্রীর গৃহপালিত পশু চরানো, তার জমি চাষ করা, ফসল বোনা ইত্যাদিকে মোহর হিসেবে নির্ধারণ করা হয়, তবে তা জায়েয হবে না বলে কোনো কোনো বর্ণনায় এসেছে। কিন্তু বিশুদ্ধ বর্ণনায় এসেছে জায়েয । অবশ্য এ ধরণের খেদমত কেবল স্ত্রীরই খেদমত নয়___ বরং স্বামী-স্ত্রী দু'জনে মিলেই এ সমস্ত কাজ কর্ম দেখাশুনা করে থাকেন। দৃষ্টান্ত হিসেবে রয়েছে হজরত মুসা এবং হজরত শুয়াইব আলাইহিমুস্সালামের ঘটনা । আমাদের শরিয়তে ওই ঘটনার কোনো বিরুদ্ধ নির্দেশ নেই। ইমাম আহমদ এবং ইবনে মাজা লিখেছেন, হজরত উতবা বিন মুনজির বর্ণনা করেন, আমি রসুল স. এর খেদমতে উপস্থিত ছিলাম । তিনি স. তব, সিন, মীম পাঠ করছিলেন । যখন হজরত মুসার বর্ণনায় পৌছলেন তখন বললেন, হজরত মুসা তার লজ্জাস্থান পবিত্র রাখার জন্য এবং জীবিকা সংস্থানের জন্য হজরত শুয়াইবের নিকট জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। এই ঘটনাটি ওই সময় দলিল হিসেবে পেশ করা সম্ভব যখন এটা প্রমাণিত হবে যে, ওই বকরীগুলোর মালিক ছিলেন হজরত শুয়াইবের কন্যা (তার স্ত্রী)। কিন্তু বিষয়টি সেরকম ছিলো না। তীর স্ত্রী নন, বরং বকরীগুলোর মালিক ছিলেন স্বয়ং হজরত শুয়াইব। তাই প্রশ্ন জাগে যে, বকরী চরানোকে মোহরানা নির্ধারণ করা কী করে সম্ভব? মাসআলাঃ যদি কোরআনের কোনো সুরাকে শিক্ষা দেয়া মোহরানা নির্ধারণ করা হয় তবে তা বৈধ হবে। একথা বলেছেন ইমাম মালেক এবং ইমাম শাফেয়ী । এক বর্ণনায় এসেছে__ ইমাম আহমদও এই অভিমত পোষণ করেন। ইমাম আজম এবং ইমাম আহমদ বলেছেন, বৈধ হবে না, বরং মোহরে মেছাল ওয়াজিব হবে। প্রশ্ন হচ্ছে__ হজ পালন, কোরআন শিক্ষাদান ইত্যাদি ইবাদতের বিনিময় গ্রহণ করা জায়েয কিনা । যদি জায়েয হয়, তবে কোরআন শিক্ষাকে মোহরানা নির্ধারণ করা যাবে । যদি না হয়, তবে যাবে না। ইমাম শাফেয়ীর ব্যাখ্যা দু'ভাবে করা যেতে পারে__ ১. ইবাদতের বিনিময় গ্রহণ করা জায়েয । তাই কোরআন পু তাফসীরে যাযহারী/২১ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।