একটি ধারণাঃ বিবাহের জন্য যদি মোহর অপরিহার্য হয়, তবে সহবাসের পূর্বে তালাক দিয়ে দিলে মোহরানা পরিশোধ করাও অপরিহার্য হওয়া প্রয়োজন । অথচ ইমাম আহমদ ব্যতীত অন্য কেউ এরকম বলেননি । বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় মোহরে মেছালের অর্ধেক পরিশোধ করতে হবে। কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তার বক্তব্য জমহরের বক্তব্যের অনুরূপ । সমাধানঃ মুত্আ দিতে হবে (জামা, ওড়না এবং চাদর এই তিন বস্ত্রকে বলে মুত্আ)। মুত্আ অর্ধেক মোহরের স্থলবর্তী । মাসআলাঃ ইমাম মালেক বলেছেন, মোহর দেয়া হবে না একথা বলে বিয়ে করলে বিয়েই হবে না। কেননা, বিয়ে হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো-__যা স্বীকারোক্তি ও বিনিময়ের মাধ্যমে সংঘটিত হয়। পণ্যমূল্য পরিশোধ ব্যতিরেকে যেমন বেচাকেনা হয় না, তেমনি মোহরানা ছাড়াও বিয়ে হয় না। আমরা বলি, বিবাহ অবিকল বেচাকেনার মতো নয়, মোহর ওয়াজিব হওয়া শরিয়তের হুকুম (প্রকৃতপক্ষে, স্বীকারোক্তি ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ সম্পাদিত হয়ে থাকে, আর শরিয়ত এজন্য মোহরকে ওয়াজিব করে দিয়েছে)। কাজেই মোহরানা ধার্য করার শর্ত অনর্থকতায় পর্যবসিত হলেও বিবাহ বিশুদ্ধ হবে। কিন্তু কেনাবেচার ব্যাপারটি অন্যরকম । পণ্যমূল্য নির্ধারণের উপরই ক্রয় বিক্রয়ের ভিত্তি। তাই পণ্যমূল্যের উল্লেখ না থাকলে ক্রয় বিক্রয় হবেই না। জ্ঞাতব্যঃ এই আয়াতের উদ্দেশ্য এই যে, মোহরানা হিসেবে অর্থ সম্পদ নির্ধারণ করা হোক। আর সম্পদ হতে হবে হালাল। জানা থাকা, নির্ধারিত থাকা এবং উপকার পাওয়ার জন্য অর্থ সম্পদই শরিয়তসম্মত মোহরানা । এজন্য কোরআন, হাদিস এবং এজমার দিক থেকে আকদে ইজারা ভোড়া, চুক্তি ইত্যাদি) বৈধ । ইজারা পণ্যসামগ্রীর উপস্থিতি ব্যতিরেকেই সম্পাদিত হতে পারে। পরে প্রাপ্তব্য পণ্যসাষণ্রী উপকারী হবে, না অপকারী হবে একথা জানা না থাকলেও মানুষের ব্যাপক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই এরকম করা হয়েছে। যেমন বাড়ীভাড়ার ব্যাপার ৷ বাড়ীতে বসবাস না করা পর্যন্ত বসবাসের সুবিধা অসুবিধা বাস্তবভাবে বুঝা সম্ভব নয়। তবুও বসবাসের আগেই বাড়ী ইজারা বা ভাড়া নির্ধারণ করা বৈধ হবে। শ্রমের আগেই শ্রমিকের সঙ্গে শ্রমমূল্য নির্ধারণ করা, ভ্রমণের আগেই যাত্রীভাড়া ও পরিবহনমূল্য নির্ধারণ করা, শস্য উৎপাদিত হওয়ার করা__ এ সমস্ত কিছুই বৈধ । বিবাহের অবস্থা ঠিক এরকমই । স্বামীর যদি মোহর দেয়ার মতো সম্পদ না থাকে তবে, সুনির্দিষ্ট কোনো উপকারী বস্তুকে মোহর নির্ধারণ করলেও. বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে_ এটাও সম্পদ প্রাপ্তির একটি প্রকৃতি । মাসআলাঃ যদি বিয়ের সময় এই শর্ত করে যে, স্বামী এক বৎসর স্ত্রীর খেদমত করবে এবং এই এক বৎসরের খেদমতই হবে তার মোহর ৷ তবে এক বৎসরের খেদমতের মূল্য পরিশোধ করা ওয়াজিব হবে, একথা বলেছেন__ ইমাম মোহাম্মদ । কারণ এই যে, এরকম সিদ্ধান্ত বিবাহের উদ্দেশ্য বিরোধী । স্বামী তাফসীরে মাযহারী/২ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।