Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

মোহরানা ছাড়া বিবাহ বৈধ হবে না। রসুল স. অবশ্য এই নিয়মের উর্ধ্বে যেমন, আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “এবং ওই মুমিন নারীদেরকেও (আপনার জন্য হালাল করেছি) যে বিনা বিনিময়ে (বিনা মোহরে) নিজেকে নবীর নিকট সম্প্রদান করে, যদি নবী তাদেরকে বিবাহ করতে ইচ্ছা করেন। এ হুকৃম কেবল আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়।'__ এই আয়াতের মাধ্যমে বুঝা যায় মোহর ব্যতীত বিবাহের অধিকার রয়েছে কেবল নবী করীম স. এর । কিয়াস দ্বারা বুঝা যায়, মোহরানা ছাড়া বিবাহই হবে না। কিন্তু আমরা কিয়াসকে আয়াতের পশ্চাতে রেখে এসেছি। আল্লাহতায়ালা আরো এরশাদ করেছেন, “তোমাদের জন্য কোনো গোনাহ্‌ নেই যদি তোমরা রমণীদেরকে স্পর্শ (সহবাস) করার পূর্বে তালাক দিয়ে দাও অথবা তাদের জন্য মোহরানা নির্ধারণ করা না হয়ে থাকে ।' এই আয়াতের শেষ বিজ্ঞপ্তি দ্বারা জানা গেলো, মোহরানা ছাড়াও বিয়ে হতে পারে । কিন্তু আয়াত উল্লেখ করেই আমরা বলতে চাই, বিবাহের জন্য মোহরানা জরুরী । বিবাহের উদ্দেশ্যও তাই। কিন্ত বিবাহের প্রাঞ্কালেই মোহরানা নির্ধারণ জরুরী নয়। এর উপরেই একমত্য হয়েছে। ইমাম শাফেয়ী বলেছেন, বিয়ে পড়ানোর সময় যদি মোহরানা নির্ধারণ করা না হয়ে থাকে, অথবা “মোহরানা নির্ধারণ করা হবে না' এরকম বলা হয়ে থাকে __ এমতাবস্থায় নির্জন মিলনের আগেই যদি স্থামী মৃত্যুবরণ করে তবে স্ত্রীর মোহরানা অবশ্যন্তাবী হবে না। কিন্তু জমহুরের অভিমত হচ্ছে, এরকম অবস্থায় 'মোহরে মেছাল' ওয়াজিব হবে (বোন অথবা ফুফুর বিয়েতে যে মোহরানা ধরা হয়েছে তাকে মোহরে মেছাল বলে)। নির্জন মিলনের পর মারা গেলে যেমন হয় তেমনি এক্ষেত্রেও হবে । আমরা বলি, স্ত্রী হালাল হওয়া সম্পদ (মোহরানা) পরিশোধের সঙ্গে সম্পর্কযুক্ত । তাই শরিয়তে মোহর নির্ধারণ করার কথা এসেছে। আয়াতের 'বি আমওয়ালিকুম" (অর্থব্যয়) শব্দটির উদ্দেশ্য এরকমই । অতএব, ইমাম শাফেয়ীর এই মন্তব্যটি ভুল যে “মোহর উল্লেখ ছাড়া অথবা মোহর পরিশোধ করা হবে না__ এই শর্তে বিবাহ সম্পাদিত হওয়ার পর নির্জন মিলনের আগেই মারা গেলে মোহরে মেছাল পরিশোধ করতে হবে না।' তীর মন্তব্যকে ঠিক মনে করলে “বি আমওয়ালিকুম' শব্দটি অনর্থক হয়ে পড়বে। আলকামার বর্ণনায় এসেছে__ হজরত ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, যদি মোহর উল্লেখ ব্যতীত বিয়ে করার পর সহবাস ব্যতীত কেউ মারা যায় তবে কী হবে? তিনি বললেন, মোহরে মেছাল ওয়াজিব হবে। এর কমও হবে না। বেশীও হবে না। আর বিধবার জন্য ইদ্দত পালন জরুরী হবে এবং সে মীরাসও পাবে। একথা শুনে হজরত মা"কাল বিন সানান আশজায়ী রা. দীড়িয়ে গেলেন এবং বললেন, আমাদের বংশের এক মহিলা ছিলেন বরওয়া বিনতে ওয়াশেক__ তার ব্যাপারেও রসুল স. এই সিদ্ধান্তই দিয়েছিলেন। একথা শুনে হজরত ইবনে মাসউদ সন্তুষ্ট হলেন। আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, দারেমী, বায়হাকী । বায়হাকী বলেছেন, হাদিসটির সনদ বিশুদ্ধ । তাফসীরে মাযহারী/১৯ ॥|11.011100119.001

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।