Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাপক, কিন্তু ক্রীতদাসী প্রাপ্তির সূত্রগুলো বিশেষভাবে চিহ্নিত। তাই সধবা বন্দিনীদেরকে আমরা বিশেষভাবে চিহিত করেছি। (যেমন এঁকমত্যানুসারে শ্রযনসৃত্রে প্রাপ্ত সধবা নারীরাও বিশেষিত। এভাবেই আমরা বিবাহিতা বন্দিনীদেরকে বিশেষভাবে কিয়াস বা ধারণা করে নিয়েছি)। আমি বলি, বিশেষভাবে চিহ্নিত করার ব্যাপারটা কিয়াস (ধারণা) নির্ভর হলেও তার সমর্থনে শরিয়তের দলিল থাকতে হবে। নস (কোরআন, হাদিস), ইজমা (এঁকমত্য) অথবা কিয়াস (নস ও ইজমা সমর্থিত অনুমান) __ কিছু একটা তো থাকতেই হবে । ব্যক্তিগত অভিমতের মাধ্যমে সিদ্ধান্তে আসা সন্ভবই নয়। তাই ক্রয় করার বিষয়টি ছাড়া অন্য সূত্রের সধবা ক্রীতদাসীদেরকে আয়াতের ব্যাপকতার মধ্যে বিশেষ দৃষ্টিতে দেখার সুযোগ নেই। বাগবী লিখেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, এই আয়াতের মাধ্যমে বুঝা যায়, বিবাহিতা রমণী বিক্রি হওয়ার সাথে সাথে স্বামী বিচ্ছিন্না হয়ে পড়ে । বিক্রি হয়ে যাওয়াই তার জন্য তালাকপ্রাপ্তা হওয়া । ইবনে আবী শায়বা, ইবনে জারীর, আবৃদ বিন হুমাইদ্‌। আমি বলি, এই আয়াতের 'মুহসানাত' শব্দটির মাধ্যমে ওই সকল স্বাধীনা রমণীকে নির্দেশ করা হয়েছে, যাদের স্বামী আছে। তাদের ও স্বামীসম্পন্না বন্দিনীদের পার্থক্য নির্দেশ করার জন্য তাদেরকে একসঙ্গে আলোচনায় আনা হয়েছে। অতএব আয়াতের অর্থ হবে, স্বাধীনা সধবারা তোমাদের জন্য হারাম । কিন্তু ওই সকল সধবা হারাম নয়, যারা যুদ্ধবন্দিনী ক্রীতদাসী। এমতাবস্থায় খরিদসূত্রে অথবা মীরাসের মাধ্যমে প্রাপ্ত ক্রীতদাসীদেরকে বিশেষভাবে নির্দেশ করার প্রয়োজন নেই। কেননা, খরিদ করার আগে অথবা মীরাসের অন্তর্ভূতা হওয়ার আগে তারা “মুহসানাত' ছিলো না (স্বাধীনা সধবা ছিলো না-_ ক্রীতদাসীই ছিলো)। আল্লাহ্তায়ালাই এই বিধান দিচ্ছেন। যাদেরকে তিনি হারাম করেছেন তারা হারামই । আর যাদেরকে হালাল করেছেন, তারা হালাল । আর এটাও আল্লাহ্‌র বিধান যে, স্ত্রীদের সংখ্যা হতে পারবে সর্বোচ্চ চারজন। ইবনে জারীর কিতাবুল্লাহ্‌র ব্যাখ্যায় হজরত ওমর বিন খাত্তাবের বক্তব্য উল্লেখ করেছেন এরকম__ তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে (সর্বাধিক) চারজন । ইবনে জারীহের বর্ণনাসূত্রে ইবনে মুনজির লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন_ এক ব্যক্তির জন্য চারজন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দেয়া হয়েছে। হারাম ঘোষিতা ছাড়া অন্যরা হালাল। আর সংখ্যার দিক থেকে চারজনে সীমাবদ্ধ রাখাও হালাল । যারা হালাল তাদেরকে বিবাহের পয়গাম পাঠানো যাবে । তারা সম্মত হলে মোহরানা নির্ধারণ করে বিবাহ করতে হবে । মোহরানা প্রদান করা ফরজ । মোহরানা প্রদান আর অবৈধ যৌনচরিতার্থতার জন্য অর্থ ব্যয় এক কথা নয়। পবিত্রতা রক্ষা করাই বিবাহের উদ্দেশ্য । নিছক যৌনপ্রয়োজন সিদ্ধ করা উদ্দেশ্য নয়। তাফসীরে মাযহারী/১৮ ॥|11.011100119.001

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।