Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

চাইলে তারা বলে উঠলো, আমাদের তো স্বামী আছে। একথা রসুল স. কে জানানো হলো। তখন অবতীর্ণ হলো এই আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে, যুদ্ধবন্দিনীদের সঙ্গে তাদের মালিকেরা সহবাস করতে পারবে । তাদের স্বামী থাকলেও তারা বিবাহবিচ্যুতা বলে পণ্য হবে। স্বামী না থাকলেতো হবেই । তবে জরায়ু ভ্রুণমুক্ত থাকা অপরিহার্য । কারণ, আওতাসের দিন রসুল স. ঘোষণা দিয়েছিলেন যে, গর্ভবতীদেরকে প্রসবের পূর্বে এবং যারা গর্ভবতী নয় তাদেরকে খতুবতী হওয়ার আগে বিবাহ কোরো না। বন্দিনীদের মালিকেরা তাদের অধিকৃতাদেরকে অন্যত্র বিয়েও দিয়ে দিতে পারে। অধিকৃতা বলেই পারে (অধিকার অর্থ বন্দিনীর অস্তিত্রে উপর বন্দীকারীর সার্বিক অধিকার)। ইমাম মালেক, ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ এরকমই বলেছেন। এই ইমামগণ বলেছেন, আওতাসের দিন ওই মহিলাদেরকে তাদের স্বামীসহ বন্দী করা হয়েছিলো । ইমামে আজম বলেন, কেবল বন্দিনী হলেই রমণীরা স্বামীচ্যুতা হয় না। স্বামীবিচ্ছিন্না হয় তখনই যখন একজন বন্দী হয়, অপরজন হয় না। এরকম হলে বন্দীত্বের কারণেই হবে । তবে বন্দিনী বা বন্দীর অবস্থান হতে হবে পৃথক দুই রাজ্যে । শুধু বন্দী হলেই সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। ইমামে আজম এই মতই পোষণ করেন। হানাফীদের বক্তব্য এই যে, রাজ্য পৃথক হলে বিবাহ আর প্রতিষ্ঠিত থাকে না। আর বন্দিনীদের অধিকার লাভ করা মানে বন্দিনীদের অস্তিত্বে নির্ভেজাল মালিকানা লাভ করা। এরকম মালিকানা দ্বারা উপকার লাভ করা জরুরী নয়। কিন্ত্র নসের (কোরআন হাদিসের) উপস্থিতিতে এরকম অনুমাননির্ভরতা গ্রহণীয় নয়। ইবনে হুম্মাম লিখেছেন, আওতাসের যুদ্ধে কোনো পুরুষ বন্দী হয়নি। বন্দী হয়েছিলো কেবল রমণীরা ৷ তিরমিজির বর্ণনায় এর সমর্থন রয়েছে। হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, আওতাসের যুদ্ধে আমরা কতিপয় মহিলাকে বন্দী করলাম তাদের স্বামীরা ছিলো মুক্ত। এই পরিস্থিতিতেই মুসলমানেরা বন্দিনীদের সহবাসবিমুখতা সম্পর্কে রসুল স. কে জানিয়েছিলেন, আর তখনই নাজিল হয়েছিলো এই আয়াত। আমি বলি, তিরমিজির বর্ণনায় এমন শব্দ নেই যাতে করে একথা নিঃসন্দেহে বুঝা যায় যে, মহিলারা তাদের স্বামী ছাড়াই বন্দী হয়েছিলো । এ জন্যেই ইমাম শাফেয়ীর বক্তব্য অনুযায়ী প্রমাণিত হয় যে, মহিলারা স্বামী ব্যতীত বন্দী হলে সাধারণ অর্থই গ্রহণীয় হবে। বিশেষ কোনো কারণ উল্লেখের প্রয়োজন হবে না। এরপর একথাটিও চিন্তা করতে হবে যে, এই আয়াতে 'অধিকারভূক্ত দাসী' বলা হয়েছে সেই সকল বন্দিনীকেও যারা সধবাও । কিন্তু পৃথক রাজ্যের কথা বলা হয়নি। হানাফীগণ বলেন, আয়াতের সাধারণ অর্থের মধ্যে এইকমত্য নেই । কেননা, সাধারণ অর্থে তো সকল রাজ্যই অন্তর্ভৃত। যুদ্ধে বন্দী হওয়া, ক্রয়সূত্রে বা মীরাসের মাধ্যমে পাওয়া__সকল রাজ্যেই সম্ভব! আয়াতের উদ্দেশ্য যদিও £ তাফসীরে মাযহারী/১৭ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।