Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, স্বামী-স্ত্রী দু'জনেই মুসলমান হওয়া সত্তেও স্ত্রী আগে হিজরত করে মুসলিম দেশে এসে গেলেও তিনি নতুন করে বিয়ে বসতে পারবেন না। কারণ দু'জনেই মুসলমান হওয়ায় তাদের বিবাহবন্ধন অটুট আছে__ যদিও স্বামী দারুল হরবে (যে দেশের বিরুদ্ধে যুদ্ধ বৈধ) এবং স্ত্রী দারুল ইসলামে আছেন । আর যদি এমন হয় যে, স্ত্রী ইসলাম গ্রহণ করে ইসলামী রাজ্যে চলে এসেছেন আর স্বামী কাফের অবস্থায় দারুল হরবে আছে-_ এ রকম অবস্থায় বিবাহবন্ধন ছিন্ন হয়ে যাবে। আর তখন হিজরতকান্রিণী নতুন করে বিয়ে বসতে পারবেন । যেমন আল্লাহ্‌ বলেছেন, “হে মুমিনগণ! যখন মুসলমান রমণীরা হিজরত করে তোমাদের কাছে চলে আসে, তখন তোমরা তাদের মুসলমান হওয়ার ব্যাপারটা পরীক্ষা করে নাও। আল্লাহই তাদের প্রকৃত ইমান সম্পর্কে ভালো জানেন। অনন্তর যদি ফিরিয়ে দিও না। কেননা, ওই রমণীরা কাফেরদের জন্য হালাল নয় । কাফেরেরাও তাদের জন্য হালাল নয় । ওই রমণীদের বিয়ে করলে তোমরা অপরাধী হবে না।' কিন্ত ইমামে আজম ও সাহেবাইন হেমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ) এর মতে, মুসলিম নারী দারুল হরব থেকে ইসলামী রাজ্যে চলে আসার সঙ্গে সঙ্গে তার দারুল হরবের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ, তারা পৃথক পৃথক দেশের অধিবাসী ৷ আর দুই দেশের আইন কানুনও আলাদা । ইমামে আজম বলেন, এভাবে পৃথক হয়ে এলে মেয়েদেরকে ইদ্দত পালন করতে হবে না কিন্তু সাহেবাইন বলেন, ইদ্দত পালন জরুরী । ইমাম মালেক, ইমাম শাফেয়ী, এবং ইমাম আহমদ বলেন-__ মুসলমান হওয়ার পর তিনবার খতুত্রাব অন্তে বিচ্ছিন্নতা বলবৎ হয়। তবে শর্ত হলো যদি তার স্বামীসহবাস হয়ে থাকে । সহবাস না হয়ে থাকলে মুসলমান হওয়ার সাথে সাথেই পৃথক হয়ে যাবে । এই ইমামগণের নিকট রাজ্য পৃথক হওয়ার কারণে আলাদা কোনো নিয়ম নেই। তক্রীতদাসীদের নিয়ম অন্যরকম । আতা বলেছেন, ক্রীতদাসীদের ব্যাপারে বিশেষ নিয়ম এই যে__ যদি কারো কোনো ক্রীতদাসী তার নিজস্ব ক্রীতদাসের জারী করতে পারবে। কিন্ত সলফে সালেহীনের নিকট এ অভিমতটি সর্ববাদীসম্মতরূপে ভুল । এ ব্যাপারে বিওদ্ধ মতটি বর্ণনা করেছেন__ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈ । তাদের বর্ণনাটি হচ্ছে__হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, আওতাসের যুদ্ধবন্দিনীদের মধ্যে ছিলো কতিপয় সধবা মহিলা । তাদেরকে সম্ভোগ করা ঠিক হবে কিনা জানতে চেয়ে আমরা রসুল সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লামের শরণাপন্ন হলাম । তখন অবতীর্ণ হলো এই আয়াত। আল্লাহতায়ালা স্পষ্ট জানালেন, গণিমত হিসেবে প্রাপ্ত বন্দিনীদের সঙ্গে সহবাস তোমাদের জন্য বৈধ ৷ এতে কোনো গোনাহ্‌ নেই। তিবরানী হজরত ইবনে আব্বাসের বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে-_ এই আয়াত নাজিল হয়েছে হুনাইন যুদ্ধের সময়। যুদ্ধজয়ের পর আহলে কিতাবদের কতিপয় রমণী মুসলমানদের অধিকারাধীনা হয়। তারা ছিলো সধবা। মুসলমানদের মধ্যে যারা তাদেরকে পেয়েছিলেন, তারা তাদেরকে সম্ভোগ করতে তি ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।