Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

নেই। আবু সুফিয়ানের কথা উল্লেখ করা হয়েছে মুসলিমের আগে । মুসলিমের পিতা জুবাইর নন। আর আমর বিন হারিশ অখ্যাত এবং মুসলিম বিন জুবাইরের উল্লেখ আমি কোথাও পাইনি । আবু সুফিয়ানের অবস্থাও সন্দেহাতীত নয় । শায়েখ ইবনে হাজার, ইবনে ইসহাকের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। বায়হাকী এই হাদিসকে সনদসহ আমর বিন শোয়াইব থেকে এবং শোয়াইব তার দাদা থেকে উদ্ধৃত করেছেন এবং একে বিশুদ্ধ বলেছেন। আমি বলি, ইবনে জাওজীও এই সিলসিলাকে উপস্থাপন করেছেন। এই হাদিস পূর্ববর্তী হাদিসের বিপরীত । হজরত সামুরা, হজরত ইবনে আব্বাস এবং হজরত জাবেরের বর্ণনায় এসেছে, রসুল স. জানোয়ারকে জানোয়ারের পরিবর্তে বেচাকেনা করতে নিষেধ উপরে গুরুত্ব দেয়া হয়েছে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা বলেছেন, জানোয়ারের বায় সলম অবৈধ । হাকেম এবং দারা কুতনী বর্ণনা করেন, ইসহাক বিন ইব্রাহিম বিন হুতাহ, আবদুল মালেক জিমারী, সুফিয়ান সওরী, মুয়াম্মার ইয়াহিয়া বিন আবী কাসীর,ইকরামা বিন আব্বাস সূত্রে এসেছে, রসুল স. জানোয়ারের বায় সলম নিষেধ করেছেন। হাকেম এই সনদকে সহীহ্‌ বলেছেন। অন্যদিকে ইবনে জাওজী, আবু জারআর উক্তি উদ্ধৃত করে বলেছেন, আবদুল মালেক জামারী বর্ণনাকারী হিসাবে অত্যধিক দুর্বল । রাজী বলেছেন, এর সনদ শক্তিশালী নয়! কিন্তু হাল্লাস বলেছেন শক্তিশালী । আমি বলি, সম্ভবত হাকেম ইসহাক সম্বন্ধে জানতেন । এজন্য তিনি তার বর্ণনাকে সহীহ্‌ বলেছেন । প্রকৃতপক্ষে এই হাদিসটি হাসান । ইবনে হুম্মাম লিখেছেন, ইয়াহিয়া বিন মুঈন, ইবনে হুতাকে সন্দেহবশতঃ দূর্বল বলেছেন। নতুবা তার বর্ণিত সহীহ্‌ এবং হাসান হাদিসসমূহ পৃথক পৃথক ভাবে সত্য বলে গণ্য হয়েছে। একই হাদিস পৃথক পৃথক সূত্রে বর্ণিত হলে তা দলিল হিসাবে গৃহীত হয়। ইমাম আবু হানিফা তার মতের সমর্থনে হজরত ইবনে মাসউদ বর্ণিত হাদিসকে গ্রহণ করেছেন যাতে বলা হয়েছে, হজরত আবদুল্লাহ বিন মাসউদ, জায়েদ বিন খোয়াইলাকে ক্ষতিপূরণ দিয়েছিলেন । জায়েদ আরীস বিন এরকুব শাইবানী থেকে কিছু উটনী সলম রূপে খরিদ করেছিলেন। উটনী হস্তান্তরের সময় এলে জায়েদ কিছু উটনী গ্রহণ করলেন আর কিছু বাকী রয়ে গেলো । আরিস ছিলেন অপারগ । এদিকে সংবাদ পাওয়া গেলো যে, আসল মাল হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদের ৷ তখন তিনি হাজির হলেন রসুলর স. এর খেদমতে । ব্যাপারটা তাকে জানালেন । তিনি স. বললেন, কে এমন করেছে? জায়েদ? আরিস বললেন, হ্যা। তিনি স. জায়েদকে ডেকে বললেন, আসল মাল নিয়ে অতিরিক্তগুলো ফেরত দিয়ে দাও। কখনো জানোয়ারকে সলম ক্রয় কোর না। তাফসীরে মাযহারী/৯৮ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।