মাসআলা £ আলেমদের একমত্য এই যে, যন্ত্রের সাহায্যে অথবা গজ দিয়ে মেপে কিংবা ওজন করে যদি বায় সলম করা হয় তবে দুরস্ত হবে। কাপড় বিক্রয়ের ক্ষেত্রে দৈর্ঘ প্রস্থের উল্লেখ থাকতে হবে । যে সমস্ত বস্তু গণনা করে বিক্রয় করা হয়, তাদের প্রকারে কোনো পার্থক্য না থাকলে (অথবা পার্থক্য ধর্তব্য না হলে) বায় সলম দুরস্ত হবে । যেমন, আখরোট, ডিম ইত্যাদি । ইমাম আহমদের এক দুর্বল বর্ণনায় জায়েষের যোগসূত্র পাওয়া যায়। পার্থক্/প্রবণ বস্তু যেমন, খরবুজা, তরমুজ, আনার ইত্যাদির সলম ইমাম আজমের মতে দুরস্ত নয়। গণনা, পরিমাণ ও ওজন-__কোনোপ্রকারেই দুরস্ত নয়। এই হুকুম ওই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে এ সমস্তের বিক্রয় গণনার মাধ্যমে করা হয়। এ সমস্তের বিক্রয় ওজনের মাধ্যমে হলে বায় সলম দুরস্ত হবে । ইমাম মালেকের মতে পরিমাণ, গণনা এবং ওজনের পার্থক্য থাকলেও বায় সলম জায়েয । ইমাম শাফেয়ীর মতে কেবল ওজনের মাধ্যমেই জায়েয । ইমাম আহমদের বর্ণনাও এ রকম! মাসআলা ঃ ইমাম আজমের মতে প্রাণীর বায় সলম দুরস্ত নেই । অন্যান্য তিন ইমামের মতে দুরন্ত আছে। হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস বর্ণিত হাদিসে রয়েছে, রসুল স. হজরত আবদুল্লাহকে সৈন্য প্রস্তুত করতে নির্দেশ দিলেন। কিন্তু উটের সংখ্যা ছিলো খুবই কম (সৈন্যদের জন্য যথেষ্ট নয়)। রসুল স. বললেন, জাকাতের উট আমদানী হওয়ার সময়ে পরিশোধের শর্তে উট সংগ্রহ করো। হজরত আবদুল্লাহ এক উটের পরিবর্তে দুইটি উট দেয়ার শর্তে উট সংগ্রহ শুরু করলেন । এই হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ । সনদ এ রকম __ মোহাম্মদ বিন ইসহাক ইয়াজিদ বিন আবী হাবীব, মুসলিম বিন জুবাইর, আবু সুফিয়ান, আমর বিন হারেস, আবদুল্লাহ বিন আমর । হাকেমও এই হাদিস উদ্ধৃত করেছেন। মুসলিম একে সহীহ্ বলেছেন! ইবনে কাত্তান বলেছেন, এই হাদিসের সনদ এলোমেলো । আগের বর্ণনাকারীকে পরে এবং পরের বর্ণনাকারীকে আগে উল্লেখ করা হয়েছে৷ এ ধরনের হাদিসকে মুজতাবের বলা হয়। হাম্মাদ বিন সালমাও উল্লিখিত সনদের সাথে রয়েছেন। কিন্তু জারীর বিন হাজেমের বর্ণনায় ইয়াজিদ বিন আবী হাবীবের উল্লেখ নেই। আবার আবু সুফিয়ানের আগে মুসলিম বিন জুবাইরের উল্লেখ করা হয়েছে । আমি বলি, ইবনে জাওজীও গুরুত্ব সহকারে এরকম বর্ণনা করেছেন। আফফান তার বর্ণনায় হাম্মাদ বিন সালমাকে এই সনদের সঙ্গে উল্লেখ করেছেন _- ইবনে ইসহাক, ইয়াজিদ, আবু হাবীব, মুসলিম, আবু সুফিয়ান, আমর বিন হারেস। ইয়াজিদ থেকে আবু হাবীব এবং আবু হাবীব থেকে মুসলিম ৷ আবু বকর বিন আবী শাইবা আবদুল আলার বর্ণনা উদ্ধৃত করেছেন। এই বর্ণনায় ইয়াজীদ বিন আবী হাবীবের উল্লেখ ৃ তাফসীরে মাযহারী/৯৭ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।