Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা নির্দিষ্ট সময়ের জন্য খণের আদানপ্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও।' ওদিকে কিয়াস (বুদ্ধিবৃত্তিক অনুমান) চায় সলম যেনো জায়েয না হয়, বেচাকেনার পূর্ণ ধরণ এতে পাওয়া যায় না। বেচাকেনার জন্য ক্রয়ের মূল্য এবং বিক্রয়ের বস্তু একই স্থানে উপস্থিত থাকতে হয়। এ জন্যে হাদিস শরীফে বলা হয়েছে, বেচাকেনা হতে হবে হাতে হাতে, নগদে নগদে । কিন্তু বায় সলম এর ব্যতিক্রম । কারণ এর বৈধতা কোরআন ছারা প্রমাণিত হয়েছে । এর উপরে এজমা (একমত্য)ও হয়েছে। এক্ষেত্রে কিয়াসকে বাদ দিতেই হবে । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রসুল স. মদীনায় এসে দেখলেন, মানুষেরা এক বৎসর দুই বৎসরের প্রতিশ্তিতে বায় সলম করছে! অন্যান্য বর্ণনায় তিন বৎসরেরও উল্লেখ আছে। রসুল স. বলেছেন, ফলের বায় সলম করলে পরিমাপ, পরিমাণ এবং সময় নির্ধাণ করে নাও। বোখারী, মুসলিম । হজরত আবদুল্লাহ বিন আবী আউফা বর্ণনা করেন, আমরা রসুল স. এর যুগে এবং পরবর্তীতে হজরত আবু বকর ও হজরত ওমরের যুগে গমকে খোরমা এবং কিসমিসের পরিবর্তে বায় সলম করতাম । বোখারী । ইবনে জাওজী, ইমাম আহমদের বর্ণনাও এভাবেই উদ্ধৃত করেছেন । আমি ইবনে আবী আউফাকে জিজ্ঞেস করলাম, রসুল স. এর যুগে আপনারা কি গম, যব এবং জয়তুন বায় সলম করতেন? ইবনে আবী আউফা বললেন, হ্যা। আমরা তখন গণিমতের মাল পেতাম, তাই দিয়ে খোরমা, জয়তুন, যব ইত্যাদি কিনতাম। আমি বললাম, কার কাছ থেকে কিনতেন? তিনি বললেন, যে চাষাবাদ করে এবং যে করে না সকলের কাছ থেকে (আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম না যে, তোমরা কৃষি কাজ করো কি না)। এরপরে বর্ণনাকারী ইবনে আবী আবজীর কাছে গিয়ে একই কথা জিজ্ঞেস করলে তিনিও একই উত্তর দিলেন। বিক্রয়ের বস্তু বিক্রয়ের সঙ্গে সঙ্গে ক্রেতার হাতে তুলে দিতে হয় না-__ এ অবস্থার নামই সলম। ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদ বলেছেন, সাথে সাথে তুলে দিলে বায় সলম বিশুদ্ধ হবে না। ইমাম শাফেয়ী বলেছেন, হবে। কেননা দেরীতে দিলেও যদি দুরস্ত হয় তবে সাথে সাথে দিলেও হবে। আমরা বলি, দরিদ্ব মানুষের উপকারার্থেই সলম বৈধ করা হয়েছে। বিক্রয়মূল্য আগে পেলে তার অভাব মোচন হবে। পণ্য পরিশোধের জন্য নির্ধারিত সময়ের অবকাশও সে পাবে । হাতে হাতে নগদে নগদে বেচাকেনার ক্ষেত্রে এ রকম সুযোগ নেই। দরিদ্র ব্যক্তিরা এক্ষেত্রে অসহায় । মাসআলা £ বায় সলম জায়েযের ব্যাপারে আলেমদের একমত্য এই যে, বিক্রিত বস্তুর প্রকার, অবস্থা, পরিমাণ, আদায়ের স্থান, আদায়ের সময় সব কিছুর স্পষ্ট উল্লেখ থাকতে হবে, যাতে ভবিষ্যতে বাদানুবাদের অবকাশ না থাকে। মূল্যের উল্লেখও জরুরী । তাফসীরে মাযহারী/৯৫ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।