হজরত ইমরান বিন হোসাইনের একটি মারফু হাদিস এই যে, কর্জ আদায়ের সময়ে কর্জপ্রহীতাকে অবকাশ দিলে প্রত্যেক দিনের বদলে একটি সদকার সওয়াব পাওয়া যাবে। ইমাম আহমদ বলেন, উদ্দেশ্য এই যে, নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেয়া অতি উত্তম। হজরত আবু হোরায়রা বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি প্রথম আল্লাহ্র ছায়া পাবে, যে কর্জ আদায়কালে খাতককে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দিয়েছে । অথবা তার পাওনা মাফ করে দিয়েছে। বলেছে, আমি আল্লাহর ওয়াস্তে আমার অধিকার ছেড়ে দিলাম । তারপর কর্জের চুক্তিপত্র সে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তিবরানী । বাগবী শরহে সুন্নায় বর্ণনা করেন, যে খণগ্বহণকারীর খণ মাফ করে দেয়, সে কিয়ামতের দিন আল্লাহ্র আরশের ছায়ায় থাকবে । হজরত ওসমান বিন আফফানও এ রকম বর্ণনা করেছেন। বাগবী, হজরত আবুল ইয়াসেরের এরকম আরো একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। হজরত কাতাদা রা. বর্ণনা করেন, আমি একজন খণগ্রস্ত ব্যক্তির উপর আমার পাওনা তলব করলাম । সে আত্মগোপন করলো । আমি দেখে ফেললাম । বললাম, এমন করলে কেনো? লোকটি বললো, অভাবের কারণে । এ ব্যাপারে কসম করতে বললে লোকটি তাই করলো। আমি তাকে খণের চুক্তিনামাটি দিয়ে দিলাম এবং বললাম, আমি রসুল স. এর নিকট শুনেছি, যে অভাবগ্রস্তকে অবকাশ দিবে অথবা তার কর্জকে ক্ষমা করে দিবে, আল্লাহ্ তাকে কিয়ামতের কঠিন মুসিবত থেকে হেফাজতে রাখবেন । মুসলিমও এই হাদিসটি বর্ণনা করেছেন। জ্ঞাতব্য $ হজরত আবু বকর বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক এবং তার দুনিয়া ও আখেরাত বিপদমুক্ত হোক, সে যেনো অভাবগ্রস্তকে কর্জ আদায়কালে অবকাশ দেয় এবং তাগাদা না দেয়। আর যে ব্যক্তি চায় কিয়ামতের দিন আলাহ্ তাকে দোজখের আগুন থেকে বাচিয়ে তার আপন ছায়ায় আশ্রয় দেন, সে যেনো মুমিনদের প্রতি কঠোর না হয় এবং বিন্য আচরণ করে। হজরত ইবনে মাসউদ রা. বলেছেন, অতীতকালের এক ব্যক্তির জান কবজ করার পর তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কোনো নেক কাজ করেছে কি? সে বললো, না। ফেরেশতা বললেন, ভেবে দেখো । সে বললো, তেমন তো কিছু নেই, তবে হ্যা। আমি মানুষকে কর্জ দিতাম এবং আমার কর্মচারীকে বলে দিতাম কর্জপ্রহীতা অসচ্ছল হলে অবকাশ দিও এবং অক্ষম হলে মাফ করে দিও । আল্লাহ্ ফেরেশতাগণকে বললেন, তোমরা এই ব্যক্তিকে অব্যাহতি দাও। মুসলিম । ৃ তাফসীরে মাযহারী/৯১ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।