Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

কর্জ গ্রহণকারীর নিকট থেকে কর্জের অতিরিক্ত গ্রহণ করা জুলুম । কর্জ গ্রহীতাও আসল অপেক্ষা কম দিতে পারবেনা । হজরত আবু হোরায়রা বলেন, রসুল স. বলেছেন, আসল খণ পরিশোধের বেলায় টালবাহানা করলে জুলুম হবে । বায়যাবী লিখেছেন, এই আয়াতের মাধ্যমে এ কথাও বোঝা যায় যে, যে ব্যক্তি সুদকে হালাল মনে করে এবং তওবা না করে, আসল মালও সে পাবেনা । এ ক্ষেত্রে সুদ দাতা মুরতাদ বলে গণ্য হবে । কারণ সে হারামকে হালাল বলে স্বীকৃতি দিয়েছে। তার দূষিত সম্পদ গণিমতের মতো। বায়যাবীর এই বর্ণনা ইমাম শাফেয়ীর মতের অনুকূল। ইমাম শাফেয়ী বলেছেন, মুরতাদের সম্পদ মৃল্যবিবর্জিত, গণিমতের মতো। ইমাম আবু হানিফা বলেছেন, মুরতাদ যদি ধরা ছোয়ার বাইরে চলে যায় অথবা শাস্তি স্বরূপ তাকে হত্যা করা হয় তবে তার ইসলামে থাকাকালীন সম্পদ তার মুসলমান উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিতে হবে । আর মুরতাদ অবস্থার সম্পদ গণিমতের অন্তর্ভুত হবে । বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হলে বনি আমর ও অন্যান্য সুদখোরেরা বললো, আমরা তওবা করছি। কারণ আল্লাহ্‌ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। সবাই তখন তাদের আসল মাল নিতে রাজী হলো । আবু ইয়ালীর হাদিসেও এরকম কথা বলা হয়েছে! বাগবী লিখেছেন, বনী মুগীরা অভাব অনটনের কথা উল্লেখ করে ফসল কাটা পর্যস্ত সময় প্রার্থনা করলো । কিন্তু খণ দাতারা রাজি হলো না। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। বাকারা £আয়াত ২৮৩-_________ 2 গর্ব? ৬৯ পা পা 22 গঠ পাপ» ১০ বি 1৯৬০১১১৪১৮১ 1৯৯৯৪০১১০৪০ পাঠ পপ ১6 22৮৯ ০ ৩৮-৮৫৬ ) যদি খাতক অভাবপ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যস্ত তাহাকে অবকাশ দেওয়া বিধেয় । আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যণকর, যদি তোমরা জানিতে । এই আয়াতে আল্লাহতায়ালা অক্ষম ও অসচ্ছল খাতকের প্রতি অনুপ্রহশীল হতে নির্দেশ দিয়েছেন । সচ্ছলতা না আসা পর্যন্ত তাদেরকে অবকাশ দিতে বলেছেন এবং তাদের কর্জ ক্ষমা করে দিতে উদ্বুদ্ধ করেছেন । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে অভাবপ্রস্তকে অবকাশ দিবে আল্লাহতায়ালা তাকে ইহকাল ও পরকালে অবকাশ দিবেন। মুসলিম । তাফসীরে মাযহারী/৯০ ও ॥111.011100119.00

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।