ইবনে জারীর, হজরত ইকরামার উক্তি উল্লেখ করেছেন এভাবে __ সাকীফ গোত্রের চার ভাই সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে! তাদের নাম মাসউদ, আবদে ইয়ালিল, হাবীব এবং রবীয়া। তাদের পিতার নাম ছিলো আমর বিন উমাইর। মুকাতিলও এরকম বর্ণনা করেছেন। কিন্তু বাগবী, সুদ্দীর মাধ্যমে লিখেছেন যে, হজরত আব্বাস এবং হজরত খালেদ বিন ওলীদের শাণে উক্ত আয়াত অবতীর্ণ হয়েছে। তারা মুর্খতার যুগে সাকীফ গোত্রের বনি আমর বিন উমাইর সুদী কর্ষ দিতেন। ইসলাম গ্রহণের পর যখন সুদ হারাম করা হলো, তখন তাদের সুদের অনেক টাকা মানুষের কাছে পাওনা ছিলো । এই আয়াতে বকেয়া বলতে সেই বকেয়ার কথাই উল্লেখ করা হয়েছে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে রসুল স. ঘোষণা করলেন, উপস্থিত জনমন্ডলী ! মনোযোগের সঙ্গে শোনো । মূর্খতার সময়ের প্রত্যেক বিষয় আমার পদতলে ধ্বংস হয়ে গিয়েছে । ওই সময়ের সকল হত্যা বাতিল । এখন তার কেসাস (হত্যার বদলে হত্যা) নেয়া চলবেনা । আপন গোত্রের মধ্যে আমিই সর্বপ্রথম রবীয়া বিন হারেসের হত্যাকে বাতিল করলাম । (রবীয়া বনু হারেস গোত্রের কোনো এক মহিলার দুধ পান করেছিলো । বনু হুজাইল তাকে হত্যা করে)। মুর্খতার সময়ের সমস্ত সুদ বাতিল । সর্বপ্রথম আমি আব্বাস ইবনে আবদুল মুস্তালিবের সুদকে বাতিল করলাম । আব্বাসের সমস্ত সুদ ছেড়ে দেয়া হলো । মুসলিমও হজরত জাবেরের মাধ্যমে রসুল স. এর বিদায় হজের ভাষণ লিপিবদ্ধ করেছেন। কিন্তু তাতে শানে নজুলের উল্লেখ নেই। বাগবী, ইকরামা ও আতার মাধ্যমে বর্ণনা করেছেন, হজরত আব্বাস বিন আবদুল মুত্তালিব এবং হজরত ওসমান বিন আফ্ফান কিছু খেজুর সলম হিসাবে কিনেছিলেন; ফসল কাটার সময় খেজুরওয়ালা তাদেরকে বললো, আপনারা যদি এ সময় সমুদয় পাওনা নিয়ে নেন তবে আমার ছেলেমেয়েদের প্রয়োজন মিটবে না। আপনারা বরং অর্ধেক নিন এবং বাকি পাওনার জন্যে একটি সময় নির্ধারণ করে দিন। আমি তখন ছিগুণ দেবো । তারা রাজী হয়ে গেলেন। নির্ধারিত সময়ে তারা পাওনা আদায়ের উদ্যোগ নিলে এই সংবাদটি রসুল স. এর নিকট পৌছলো। তিনি স. উভয়কে নিষেধ করলেন। তখন এই আয়াত নাজিল হয়। তখন তারা কেবল আসল পাওনাটুকু নিয়ে সুদ ছেড়ে দিলেন। সুরা বাকারা ঃ আয়াত ২৭৯ ১:151৮4/520195-১9। নি 258 পা ৯2 পা খে $ £ 2 পর্বত ৫ ০:০৮0559248 50272 77) যদি তোমরা না ছাড় তবে জানিয়া রাখ যে, ইহা আল্লাহ্ ও রসুলের সহিত যুদ্ধ; কিন্তু যদি তোমরা তওবা কর তবে তোমাদের মূলধন তোমাদেরই । ইহাতে তোমরা অত্যাচার করিবেনা অথবা অত্যাচারিতও হইবে না। তাফসীরে মাযহারী ৃ |॥111.011100119.00
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।