বিক্রেতা কাপড় সেলাই করে দিবে । উট বিক্রয়ের ক্ষেত্রে এ রকম শর্ত, বিক্রেতা তার উপর আরোহন করে নির্দিষ্ট দূরত্ পর্যস্ত যাবে অথবা ক্রেতা ক্রয় করে নির্ধারিত ব্যক্তির কাছে বিক্রয় করে দিবে । এ ধরনের শর্ত দ্বারা ক্রয় বিক্রয় ফাসেদ হয়ে যায় । এ ক্ষেত্রে অতিরিক্ত সুবিধাটুকুই সুদ । এ ব্যাখ্যার পর হাদিসের মধ্যে ছন্্ব আর অবশিষ্ট থাকেনা । সুদের প্রকৃত অর্থ প্রকাশ হয়ে যায়। হজরত জাবের বর্ণিত হাদিসটি যোতে মদীনা পর্যন্ত পৌঁছার শর্ত আরোপিত ছিলো) সম্পর্কে আলেমগণ বলেন, মদীনা পর্যন্ত যাওয়ার শর্ত এখানে মূল ক্রয়বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলোনা । ইবনে হাম্মাস ও ইমাম শাফেয়ী এরকম কলেছেন। আমি বলি, বোখারী ও মুসলিমে বর্ণিত হাদিসের শব্দগুলি এর প্রতিকূল । হাদিসের বর্ণনায় একথা পরিস্কার যে, নির্দিষ্ট দূরত্ পর্যন্ত গমন ক্রয়বিক্রয়ের সঙ্গে করা হয়েছে। ইমাম মালেক বলেন, সামান্য উপকারের ব্যাপারে ক্রেতাবিক্রেতা উভয়েই যদি সম্মত হয় তবে তাতে ক্ষতি নেই। আমি বলি, এই হাদিস সুদের আয়াতের সমকক্ষ নয়। তাই সুদের আয়াত দ্বারা এই হাদিসটি মনসুখ (রহিত) হয়ে গিয়েছে বলে ধরে নেয়াই উত্তম। কেননা সুদের আয়াত অবতীর্ণ হয়েছে স. এর উপর সবশেষে অবতীর্ণ আয়াত সমূহের অন্যতম ওই আয়াতে হারামের হুকুমই বলবৎ হয়েছে। তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বনই শ্রেয় । তাই এমন হাদিস বার বার সামনে আনা উচিত নয়। সুদের বিষয়টি অতীব গুরুত্পূর্ণ। সুতরাং সাবধান! আল্লাহ তায়ালা সুদের শাস্তির কথা পাঁচ রকমভাবে বর্ণনা করেছেন। ১. “তাহারা সেই ব্যাক্তির ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে।' ২. আর যাহারা পুনরায় সুদ) আরন্ত করিবে তাহারাই অগ্নি-অধিবাসী | ৩. “আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন।' ৪. “সুদের যাহা বকেয়া আছে তাহা ছাড়িয়া দাও যদি তোমারা বিশ্বাসী হও)? ৫. “যদি তোমরা না ছাড় তবে জানিয়া রাখ যে, ইহা আল্লাহ্ ও রসুলের সহিত যুদ্ধ ।” হজরত ওমর বলেছেন, সুদের আয়াত নাজিল হয়েছে সকলের শেষে । তিরোধানের পূর্ব পর্যস্ত রসুল স. বলেছেন, সুদ ছেড়ে দাও, সুদের সন্দেহকেও ছেড়ে দাও । অতএব, সুদ হারাম __ একথা নিশ্চিত। হারাম হওয়ার আগে যে সুদ গ্রহণ করা হয়েছে তা মাফ করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। বিষয়টি সম্পূর্ণতই ৃ তাফসীরে মাহহারী/৮৫ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।