ক্রয়ের পর ক্রেতা গোলাম আজাদ করে দিলেও আজাদ হবে না। অথবা ত্যাজ্য সম্পদের অধিকার বিক্রেতার থাকবে । এরকম একশত শর্ত করা হলেও তা অগ্রাহ্য হবে । এ ধরনের শর্তের কারণে ক্রয় বিক্রয় বাতিল হয়না । হজরত বোরায়রার ঘটনা এর সাক্ষী । শায়েখ ইবনে হাজার লিখেছেন, এই ঘটনায় আজাদের কথাটি মুখ্য নয় বরং বিক্রেতার অধিকার বলবত করাই মুখ্য উদ্দেশ্য। এ ধরনের শর্ত স্বীকারোক্তিবিরদ্ধ ৷ এতে ক্রেতা বিক্রেতার কোনো বিশেষ লাভও নিহিত নেই যে সুদের প্রশ্ন উত্থাপিত হতে পারে। এ ধরনের শর্ত অর্থহীন। তাই এ কারণে বেচাকেনা বাতিল হয়না । যেমন, কোনো কাপড় বিক্রেতা যদি বলে, ক্রেতাকে এই কাপড় ঈদের সময় পরতে হবে । অথবা কোনো ঘোড়া বিক্রেতা এই শর্তে ঘোড়া বিক্রি করে যে, ক্রেতা ঘোড়াটিকে উত্তমরূপে পানাহার করাবে __ এ ধরনের শর্ত অনর্থক। ক্রয় বিক্রয়ের উপরে এর কোনোই প্রভাব নেই। দ্বিতীয় হাদিসে বর্ণিত শর্ত কিন্তু অনর্থক নয়। বরং এক্ষেত্রে শর্ত পূর্ণ করা জরুরী । যেমন, বিক্রেতা বললো, মূল্য হাতে না পাওয়া পর্যন্ত পণ্য থাকবে আমার অধিকারে । এ ধরনের শর্তে দোষ নেই। কারণ এতে রয়েছে কেবল পরিশোধের তাগিদ । শরিয়তসম্মত শর্ত বর্জন করা সম্ভব নয়। যেমন, সাধারণ ক্রয় বিক্রয় । এতে মূল্য আদায়ের সময় নির্ধারণ করতে হয় । অথবা সলম প্রকৃতির ক্রয় বিক্রয় _- যেখানে কেনার পূর্বে মূল্য পরিশোধ করতে হয়, বিক্রেতাকে পণ্য হস্তান্তরের সময় বলে দিতে হয়। এ ধরনের শর্ত কিয়াস বহির্ভূত হলেও হাদিস সম্মত। ইমাম আবু হানিফা বলেছেন, হাদিসের দলিল সহ সাহাবীদের সময়ের বাস্তব ঘটনার উল্লেখ থাকতে হবে । ব্যাপারটি এ রকম যেমন, জুতা ক্রয়কারী বিক্রেতাকে বললো, জুতায় চামড়ার টুকরা লাগিয়ে দিতে হবে । অতিরিক্ত শর্তবহির্ভূত ক্রয়বিক্রয়ের আরেকটি প্রকার এই যে, বিক্রেতা ক্রেতার নিকট জিম্মাদার চাইবে অথবা কোনো বস্তু জিম্মা রাখার কথা বলবে। এরকম অবস্থাও ক্রয়বিক্রয় সম্পন্ন হওয়ার বিরুদ্ধে যায়না। বরং ক্রয়বিক্রয়কে মজবুত করে । তাই এ রকম ক্রয়বিক্রয় বৈধ । জিম্মা হিসাবে কোনো মানুষ অথবা কোনো সামগ্রী বিক্রেতার অধিকারে এলে তখন ক্রয়বিক্রয়, জিম্মাদার, জিম্মাকৃত বস্তু সবকিছুই বিশুদ্ধ হবে। এরকম অবস্থায় ক্রেতা শর্ত পূরণ করে দিলে তো ভালোই । যদি না দেয় তবে ক্রেতাকে মূল্য পরিশোধের হুকুম দেয়া হবে । ক্রেতা মূল্য পরিশোধে অক্ষম হলে বিক্রেতা ক্রয়বিক্রয় বাতিল করতে পারবে । ক্রয়বিক্রয়কে বাতিল করার শর্ত সমূহ এর বিপরীত । যেমন, গম বিক্রয়ের ক্ষেত্রে এরকম শর্ত যে, বিক্রেতাই গম পিষে দিবে অথবা তার ঘরে একদিন, একমাস অথবা এক বৎসর রাখবে । কাপড় বিক্রয়ের ক্ষেত্রে এ রকম শর্ত যে, ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।