বললাম, উটটি দুর্বল । রসুল স. উটটিকে ধমক দিলেন এবং তার জন্য দোয়া করলেন। ফল হলো এই যে, আমার উটটি সকল উটের আগে চলতে লাগলো । রসুল স. বললেন, এখন কী অবস্থা? আমি বললাম, অনেক ভালো । এতো আপনার দোয়ারই বরকত । তিনি স. বললেন, উটটি এক উকিয়া মূল্যে বিক্রয় করতে সম্মত আছো কি? আমি বললাম, হ্যা । কিন্তু এতে চড়ে মদীনা পর্যন্ত আমাকে যেতে দিতে হবে । মদীনায় গিয়ে সেই উটটির পিঠে চড়েই আমি রসুল স. এর খেদমতে হাজির হলাম । তিনি স. আমাকে উটের মূল্যতো দিলেনই, উটটিও দিয়ে দিলেন। অন্য বর্ণনায় এসেছে, রসুল স. আমাকে বললেন, এক উকিয়ার বিনিময়ে উটটি আমার কাছে বিক্রয় করো । আমি বিক্রয় করলাম । শর্তারোপ করলাম এই যে, গৃহগমন পর্যন্ত এটিই হবে আমার বাহন। বোখারী, মুসলিম । বোখারীর বর্ণনায় রয়েছে, রসুল স. হজরত বেলালকে বললেন, মূল্য পরিশোধ করে দাও । তারপর কিছু বেশীও দিও । হজরত বেলাল রা. এক কিরাত বেশী দিয়ে দিলেন। ইবনে জাওজী এই হাদিস দ্বারা শর্তযুক্ত ক্রয় বিক্রয় বৈধ হওয়ার দলিল দিয়েছেন। ইবনে জাওজী আরেকটি দলিল দিয়েছেন হজরত আয়েশা সিদ্দীকা বর্ণিত হাদিস দ্বারা যাতে বলা হয়েছে, রসুল স. বলেছেন, মুসলমান আপন অধিকারের অনুকূল শর্ত মেনে চলবে । হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে, মুসলমান আপন শর্ত অনুসরণ করবে, যা হবে সত্যের অনুকূল । উল্লেখিত হাদিস সমূহের দৃশ্যতঃ ছন্দের নিরসন হওয়া প্রয়োজন প্রথম হাদিসে বলা হয়েছে, শর্ত আল্লাহর কিতাবের অনুকূল না হলে বাতিল। একশ'বার করা হলেও । দ্বিতীয় হাদিসে বলা হয়েছে, মুসলমানগণ আপন শর্তের অনুসরণ করবে, যদি তা সত্যের অনুকূল হয় । আসলে এই হাদিস দু'টিতে কোনো ছন্দ নেই। দু'টি হাদিস থেকেই একথা পরিস্কার বোঝা যায়, ক্রয় বিক্রয়ে শর্তসংযোজন বাতিল । কিন্তু বৈধতার অনুকূল হলে বাতিল নয়। একথায় আলেমদের একমত্য রয়েছে। হজরত সামুরা বর্ণিত যে হাদিসটিতে শর্তের নিষেধাজ্ঞা রয়েছে তা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য । সাধারণ ক্ষেত্রে নয়। শর্তের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যেয়ে এমন কিছু কিছু শর্ত এসেছে যাতে শর্ত আপনাআপনি অবৈধ হয়ে পড়ে। এতে বেচাকেনা বাতিল হয়না __ তবে শর্ত বাতিল হয়। হজরত বোরায়রার ঘটনাটি ছিলো এরকমের। কিন্তু কোনো কোনো শর্ত এমন, যাতে মূল ক্রয় বিক্রয়ই অবৈধ হয়ে যায় । হজরত সামুরা বর্ণিত হাদিসে এ রকম শর্তেরই উল্লেখ আছে । আবার কিছু শর্ত আছে এমন,যা সঠিক বলে মেনে নিতে হয়। হজরত আনাস এবং হজরত আয়েশা বর্ণিত হাদিসে উল্লেখিত শর্ত এই প্রকারের । অযথা সংযোজিত শর্তের কারণে বেচাকেনা বাতিল হয়না । এর একটি প্রকার এই যে, যার জন্য শর্ত করা হয় তার পক্ষে শর্ত মানা অসম্ভব । যেমন, বিক্রেতা এই শর্ত আরোপ করলো, নু তাফসীরে মাযহারী/৮৩ ॥|॥11.01100117.00
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।