বিন আস সূত্রে বর্ণিত হয়েছে । এই সনদে বলা হয়েছে, রসুল স. বলেছেন, ক্রয় বিক্রয়ের সঙ্গে কর্জ এবং শর্ত বৈধ নয়। কোনো পণ্য অধিকারবহির্ভৃত রেখে বেচাকেনা কোর না। তিরমিজি বলেছেন, এই হাদিসটি হাসান সহীহ্। এর সমর্থনে আরেকটি হাদিস রয়েছে ইমাম মালেকের মুয়াত্তায় ৷ বর্ণনা করেছেন, হজরত হাকেম বিন হিশাম । তিবরানী, মোহাম্মদ বিন শিরিনের মাধ্যমে হজরত হাকেমের যে বর্ণনাটির উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এই, রসুল স. ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চারটি নিষেধাজ্ঞা দিয়েছেন -_ ১. কর্জ ২. অতিরিক্ত শর্ত সংযোজন ৩. আয়ত্তবহির্ভত বেচাকেনা ৪. এবং আওসের ক্রয় বিক্রয় (আওস হচ্ছে এক প্রকার হিংস্র জন্তু)। কর্জ অর্থ, ক্রেতা বিক্রেতাকে কিছু টাকা কর্জ দিবে __ একথা বলা। এক্ষেত্রে ক্রেতাবিক্রেতার মধ্যে যে কোনো একজনের অতিরিক্ত লাভের সুযোগ রয়েছে। ইবনে আবী লায়লা বর্ণিত হাদিসটি রয়েছে বোখারী ও মুসলিমে । হজরত আয়েশা বলেছেন, বোরায়রা বললেন, নয় উকিয়া পরিশোধের শর্তে আমার মালিকের সঙ্গে আমার একটি চুক্তি সম্পাদিত হয়েছে। বৎসরে এক উকিয়া দিতে হবে । আপনি আমাকে সাহায্য করুন৷ আমি বললাম, তোমার মালিক সম্মত হলে আমি একবারে পরিশোধ করে দেবো এবং তোমাকে মুক্ত করে দেবো । কিন্তু ত্যাজ্য সম্পদের সত্ত্ব থাকবে আমার। রসুল স. আমাকে বললেন, তুমি বোরায়রাকে তোঁর মালিকের শর্তের উপর) আজাদ করে দাও । এরপর তিনি স. মানুষের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন। আল্লাহ্ তায়ালার স্তব ও স্তুতি প্রকাশের পর বললেন, মানুষ কেনো এরকম শর্ত করে, যার উল্লেখ আল্লাহ্ তাঁর কিতাবে করেননি । এরকম শর্ত বাতিল, একশতবার করা হলেও ৷ আল্লাহ্তায়ালাই সত্য । তাঁর হুকুম শর্তাপেক্ষা অধিক শক্তিশালী । দ্বিতীয় বর্ণনায় এসেছে, হজরত আয়েশা রসুল স. কে বললেন, বোরায়রার মালিক শর্ত ছাড়া তাকে বিক্রয় করবেনা । ত্যাজ্য সম্পদের অধিকার তারই থাকবে । রসুল স. বললেন, অধিকারের শর্ত মেনে নিয়ে তুমি তাকে কিনে নাও। অধিকার থাকবে তার, যে আজাদ করবে । বোখারী, মুসলিম । রাফেয়ী বলেন, কেবল হিশামের বর্ণনাতেই শর্ত মেনে নেয়ার কথা আছে। অন্য কোনো বর্ণনাকারী এর উল্লেখ করেননি । ইবনে হাজার বলেছেন, বিভিন্ন উদ্বৃতিতে শর্ত মেনে নেয়ার কথা এসেছে। যেমন, আবদুর রহমান বিন আইমানের বর্ণনাটি । তাঁর বর্ণনায় জুহরী ও ওরওয়া রয়েছেন। হজরত জাবের বর্ণিত একটি হাদিস বিস্তারিতভাবে উল্লেখ করেছেন বোখারী ও মুসলিম । হজরত জাবের অক্ষম । রসুল স. আমার কাছে এসে বললেন, তোমার উটের কী হয়েছে? আমি তাফসীরে মাযহারী/৮২ ৃঁ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।