দুইটি উট দেয়ার অঙ্গীকার করে একটি উট কিনলেন। ইমাম আবু হানিফার অভিমতের ভিত্তি দুটি । একটি যুক্তিসম্মত, আর একটি প্রমাণসম্মত। যুক্তি বলে, পশু-প্রাণী নগদ মূল্যের স্থলাভিষিক্ত হতে পারে না। ক্রেতার পক্ষে মূল্য পরিশোধ করা ওয়াজিব । এই ওয়াজিব নগদ মূল্যের মাধ্যমেই পালন করা সম্ভব৷ পশু-প্রাণীর মাধ্যমে সম্ভব নয়। কারণ পশু-প্রাণীর ক্ষেত্রে মূল্যমান নির্ধারণ করা সহজ নয়। পশুর আকার প্রকার ও গুণাগুণের সুনির্দিষ্ট মূল্যমান থাকেনা । সলম (গ্রহণ করার আগেই মূল্য পরিশোধ করা) প্রকৃতির বেচাকেনা পশু বিনিময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, দেখার আগে পশুর প্রকৃতি ও গুণাগুণ নির্ধারণ করা যায় না। ইমাম আহমদ, তিরমিজি, নাসাঈ, দারেমী, ইবনে মাজা এবং আবু দাউদ, হজরত সামুরা বিন জুনদুব থেকে বর্ণনা করেছেন, রসুল স. পশুর বিলম্বিত বিনিময় নিষিদ্ধ করেছেন। বিলম্ব এক দিক থেকে হোক বা উভয় দিক থেকে৷ হজরত ইবনে আব্বাস থেকে দারাকুতনীও এরকম বর্ণনা করেছেন। তিরমিজি এবং ইমাম আহমদ বাসিল, হেজাজ বিন আরতাত, আল জুবাইর ও হজরত জাবের থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পশু বেচাকেনার পরে বিলম্বে হস্তগত করা দুরস্ত নয়৷ বেচাকেনা হাতে হাতে হতে হবে । তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন। তিবরানী হজরত ইবনে ওমর থেকে এরকমই বর্ণনা করেছেন। ইবনে জাওজী হজরত সামুরা, হজরত ইবনে আব্বাস এবং হজরত জাবের থেকে এরকম হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন, এই হাদিসের সনদ দোষমুক্ত। এ প্রসঙ্গের হাদিসগুলোর মধ্যে প্রকাশ্যতঃ ছন্দ পরিলক্ষিত হয়। এখানে উল্লেখিত হাদিসকে ইতোপূর্বে উল্লেখিত এক উটের বিনিময়ে দুই উটের হাদিস অপেক্ষা অধিকতর প্রাধান্য দেয়া হয়েছে। কারণ, সতর্কতামূলক হাদিস সাধারণভাবে বৈধতা বর্ণনাকারী হাদিস অপেক্ষা অগ্রগামী । কিয়াস সমর্থিত বলে এই হাদিসটি আমাদেরকে বারবার উল্লেখ করতে হচ্ছে। মাসআলা £ বেচাকেনার সময় অতিরিক্ত কোনো শর্ত সংযোজন করা হলে বৈধ হবেনা । এতে যদি ক্রেতা বিক্রেতা উভয়েরই উপকার হয় তবুও নয়। অতিরিক্ত শর্ত সুদতুল্য। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফেয়ী এরকমই বলেছেন । ইবনে আবী লায়লা, নাখয়ী এবং হাসান বলেছেন, বেচাকেনা বৈধ হবে কিন্তু অতিরিক্ত শর্তকে বাতিল করতে হবে । ইবনে শুবরাম এবং ইমাম আহমদ বলেছেন, বেচাকেনা ও শর্ত উভয়ই বৈধ । ইমাম মালেক বলেছেন, যতোটুকু শর্ত বেচাকেনার অনুকূল ততটুকু বৈধ । এর অতিরিক্ত বৈধ নয়। ইমাম আবু হানিফা পণ্য বিনিময়ে বিলম্বিত করা অথবা বিনিময়কে ঠেকিয়ে রাখাকে বৈধ বলেননি । একজাতীয় পণ্যের ক্ষেত্রে পরিমাণ সমান হতে হবে। /৮০ ৃ ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।