ইত্যাদি। শেষে এই প্রকাশযোগ্য বূপ। বস্তৃতপক্ষে এ হচ্ছে আমাদের এক যুথবদ্ধ প্রচেষ্টা । আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা অসচেতন নই। কিন্তু আমরা জানি, যোগ্যতা আল্লাহতায়ালার দান । তিনিই শূন্যতাকে পূর্ণ করে তোলেন । যোগ্যতার আলো নিক্ষেপণের মাধ্যমে অযোগ্যতার অন্ধকার অপসারণের বিষয়টিকে নিশ্চিত করেন। সীমাবদ্ধতার পাপের জন্য আমরা ক্ষমাপ্রার্থী । তার সন্তোষ লাভ ব্যতিরেকে অন্য সকল উদ্দেশ্যকে আমরা পরিত্যাগ করলাম । হে আমাদের পরম প্রেমময়, দয়াময় প্রভুপ্রতিপালক! আমরা তোমাকে ভয় করি। ভালোওবাসি। স্তবস্তুতি তোমারই ৷ সকল দরুদ ও সালাম তোমার মাহবুব মোহাম্মদ মোস্তফা স. এর । আমরা জানি, তোমার মাহবুবের প্রকৃত অনুসারীগণই অন্তহীন কল্যাণের অধিকারী __ আমরা তাদের অধম, নগণ্য ভূত্যকুল। আমাদের পরিত্রাণ নিশ্চিত করো, হে পরম পরিন্রাতা ! আমিন । আল্লাহুম্মা আমিন। মূল তাফসীর গ্রন্থটি রচিত হয়েছে আরবীতে । আমরা অনুবাদ করেছি দিল্লির নাদ্ওয়াতুল মুসান্নিফিনের পরিচালক হজরত মাওলানা আব্দুদ্দাঈম কৃত উর্দু তরজমা থেকে৷ উত্পেখ্য, আয়াত শরীফের বাংলা উদ্ধৃতি দিয়েছি আমরা ইসলামিক ফাউন্ডেশনের “কুরআনুল করীম' থেকে । আমাদের বিবেচনায় এই তরজমাটি অধিকতর সুন্দর । এজন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতি আমরা জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা । প্রত্যক্ষ পরোক্ষ আর্থিক শারীরিক __ সকল প্রকার সাহায্যদাতাদের জন্য আমরা আল্লাহতায়ালার দরবারে উত্তম বিনিময় প্রার্থনা করছি। আল্লাহ্র বিনিময় তো উত্তমই । বরং সর্বোত্তম । বিদগ্ধ পাঠককুলের প্রতি অনুরোধ, ক্রি দৃষ্টিগোচর হলে জানাবেন । এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাবো । সকলের প্রতি শুভকামনা __ ওয়াস্সালাম ৷ ॥|॥11.011100117.001
— صفحة ٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.