পরিমাণ নির্ধারণযোগ্য নয় । তাই খোরমা ও খেজুরের বিনিময় সমান সমান অথবা কমবেশী কোনো অবস্থাতেই বৈধ নয়। হানাফীগণ বলেন, খেজুর খোরমার সমগোত্রীয় হলে সম ওজনে বেচাকেনা বৈধ । কারণ রসুল স. বলেছেন, একই প্রকৃতির বস্তু সমানে সমানে বেচাকেনা করো। বস্তু সমগোত্রীয় না হলেও বেচাকেনা করা যাবে । কেননা রসুল স. বলেছেন, পৃথক প্রকৃতির বস্তু যেভাবে চাও বেচাকেনা করো । গণনা ও পরিমাণের পার্থক্য যেখানে কম্, সেখানে গণনা দ্বারা বিনিময় বৈধ হওয়া উচিত নয়। প্রকাশ্য নির্দেশ এরকমই । যেমন আখরোট এবং একজাতীয় প্রাণীর ডিম ৷ এসব ক্ষেত্রে পরিমাপ ও গণনা ঠিক থাকলেও পরিমাণে পার্থক্য হওয়া সম্ভব । এ সমস্ত ক্ষেত্রে ওজনের মাধ্যমে বিনিময় বৈধ । এ কারণেই সমতা ঠিক রাখার জন্যে শরিয়তে ওজন নির্ধারণ করা হয়েছে। তবে ভিন্ন জাতীয় প্রাণীর ডিম গণনার মাধ্যমে বিনিময় হতে পারে। মাসআলা £ যব ও গমের কমবেশী বিনিময় বৈধ হতে পারে যদি ক্রেতা বিক্রেতা তা মেনে নেয় এবং দেয়া নেয়ার কাজ তৎক্ষণাৎ সম্পন্ন করে। বিনিময় সঙ্গে সঙ্গে সম্পন্ন না হলে মূল্যমানে সমতা ঠিক থাকতে পারেনা । এ ক্ষেত্রে কমবেশী হওয়ার সমূহ সম্ভাবনা । আর কমবেশী করাটাই সুদূ। মাসআলা ঃ লোহা ইত্যাদির সঙ্গে গম কমবেশী হলেও বিনিময় বৈধ । কিন্তু বিনিময়ের কাজ সঙ্গে সঙ্গে সম্পাদন করতে হবে। কেননা রসুল স. ভিন্ন প্রকৃতির পণ্য বিনিময় হাতে হাতে যেভাবে ইচ্ছা করতে বলেছেন। এই হুকুমটি সাধারণ । মাসআলা ঃ পশু বিক্রয়ের ক্ষেত্রে মূল্য নির্ধারণ হওয়া বাঞ্ছনীয় । মূল্য সাথে সাথে পরিশোধ করা জরুরী নয়। এ সমস্ত ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে মুল্য পরিশোধের প্রতিশ্র্তি থাকলেই চলবে । অবশ্য কিয়াস (চিন্তাভাবনা) এই সিদ্ধান্তের অনুকূল নয় । কিন্তু এই সিদ্ধান্ত কোরআন, হাদিস ও এজমার অনুকূল । তাই কিয়াস এখানে বর্জনীয় । মাসআলা ঃ ভিন্ন প্রকৃতির পশু বিনিময় বৈধ । কিন্তু বিনিময় সঙ্গে সঙ্গে হতে হবে। সঙ্গে সঙ্গে না হলে বৈধাবৈধ সম্পর্কে আলেমগণ মতপার্থক্য করেছেন৷ ইমাম আবু হানিফা বলেছেন, সঙ্গে সঙ্গে না হলে বৈধ নয় । ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেছেন বৈধ । ইমাম মালেক বলেছেন, একই প্রকৃতির বস্তুর বিনিময় সঙ্গে সঙ্গে না হলেও বৈধ হবে যদি কমবেশী করা না হয়। আর পৃথক প্রকৃতির বন্তুর বিনিময় সঙ্গে সঙ্গে করতে হবে । নতুবা তা বৈধ হবে না। দলিল হিসাবে তিনি হজরত আবদুল্লাহ বিন আমর বিন আসের বর্ণনা পেশ করেছেন। বর্ণনাটি এই, রসুল স. যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করতে বললেন । আবদুল্লাহ্ বিন আমর বিন আস নিবেদন করলেন, আমার কোনো বাহন নেই। রসুল স. বললেন, জাকাত আদায়কারী ফিরে এলে মূল্য পরিশোধের প্রতিশ্রণতি দিয়ে বাহন কিনে নাও । তিনি তাফসীরে মাযহারী/৭৯ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।