দলিল আবশ্যক করেনা । আমাদের কথা এই যে, বস্তুর গুণগত উৎকর্ষ নির্ধারণ করা শক্ত। ইবনে হাম্মাস লিখেছেন, গুণগত পার্থক্যের কারণে সুদ নিণীতি হলে বেচাকেনা বন্ধ হওয়ার উপক্রম হবে । আমি বলি, বন্ধ হবেনা । কেননা মন্দ বস্তু বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ দ্বারা ভালো বস্তু ক্রয় করা যায়। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, যদি তোমাদের কারো নিকট কোন কর্জ (পাওনা) থাকে তবে সে যেনো ভালো বস্তুর পরিবর্তে মন্দ বস্তু না লয়। কিন্তু লজ্জাবশত মন্দ বস্তু নিলে উত্তম।' এই আয়াত দ্বারা বোঝা যায় কর্জ আদান প্রদানের ক্ষেত্রে বস্তুর ভালোমন্দ বিচার করা জরুরী নয় । ভালোর বিনিময়ে মন্দ নেয়া যেতে পারে। কিন্তু পাওনাদার যদি মন্দ নিতে অস্বীকার করে তবে এটা তার অধিকার ৷ তাকে ভালোর বদলে ভালোই দিতে হবে। মাসআলা ঃ খোরমার পরিবর্তে খেজুর এবং আঙ্গুরের পরিবর্তে কিস্মিস্ বেচাকেনা করা কোনো অবস্থাতেই বৈধ নয় । সমান হলেও নয়, কম বেশী হলেও নয়। জমহুরের উক্তি এরকম । ভেজা ও শুকনো গমের বিনিময় অথবা শুকনো এবং পাকা বা ভুনা গমের বিনিময়ও বৈধ নয়। কিস্মিস্ ও আঙ্গুরের বিনিময় সম্বন্ধে ইমাম আবু হানিফার দুই রকম মত জানা যায়। একটি হ্যা বাচক অন্যটি না বাচক। এক বর্ণনায় এসেছে, তিনি খোরমা ও খেজুরের বিনিময়কে বৈধ বলেছেন। জমহুরের উক্তির দলিল হজরত সা'দ বিন আবি ওয়াক্কাসের হাদিসটি । তিনি বলেছেন, রসুল স. এর নিকট খেজুর ও খোরমার বিনিময় প্রসঙ্গে প্রশ্ন উথথাপিত হলে তিনি এরশাদ করেছেন, খেজুর শুকিয়ে গেলে ওজনে কম হয়ে যায় না কি? আরজ করা হলো,জী হ্যা। তিনি বললেন, একারণেই বৈধ নয়। দ্বিতীয় বর্ণনায় এসেছে, রসুল স. এরকম করতে নিষেধ করেছেন৷ শাফেয়ী, আহমদ, ইবনে সুনান, জায়েদ আবুল আয়াশ এর হাদিস থেকে হেদায়া প্রণেতা লিখেছেন আলেমগণ এই হাদিসটিকে দুর্বল বলেছেন। আমি বলি, বর্ণনাগুলোতে জয়ীফ (দুর্বল) হওয়ার অকাট্য কোনো প্রমাণ নেই । ইবনে জাওজী লিখেছেন, ইমাম আবু হানিফা বলেন, জায়েদ আবুল আয়াশ অখ্যাত । কিন্তু ইমাম আবু হানিফার নিকট তিনি অখ্যাত হলেও অন্যান্য আলেমগণের নিকট অখ্যাত নন। ইবনে হাজার বলেন, তিরমিজি জায়েদের বর্ণনা উল্লেখ করেছেন। তিনি একে সহীহ্ বলেছেন। ইমাম মুসলিমও এর উল্লেখ করেছেন এবং বলেছেন তিনি জায়েদ) হজরত সা'দ এবং আব্দুল্লাহ্ বিন এজিদের বর্ণনাও উল্লেখ করেছেন। দারাকুতনী তাকে (জায়েদকে) নির্ভরযোগ্য বলেছেন। আসলে এই হাদিসটি সহীহ্। খেজুরের জলীয় অংশ আসলে খেজুর নয়। আর জলীয় অংশের তাফসীরে মাযহারী/৭৮ ॥|॥11.01100117.001
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।