Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

রসুল স. অতিরিক্ত দেয়া নেয়াকে হারাম করে দিয়েছেন এবং সমান সমান লেনদেনকে করেছেন ওয়াজিব । সমান সমান নির্ধারিত হয় মাপের মাধ্যমেই । এজন্য পরিমাণ ও পরিমাপই কারণ । রসুলে পাক স. নিজে এরকম আমল করেছেন এবং বলেছেন, এক জাতীয় জিনিস সমান সমান হলে বিনিময় কোর । আর যদি প্রকার ভিন্ন হয় তবে কমবেশী করাতে গোনাহ্‌ নেই । এই হাদিসটি হজরত আবু ওবায়দা এবং হজরত আনাস থেকে দারা কুতনী বর্ণনা করেছেন। হজরত আবু সাঈদ এবং হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. জাওয়াদ বিন ওরওয়াকে খয়বরের আমীর করে পাঠালেন। জাওয়াদ সেখানকার উৎকৃষ্ট খেজুর রসুল স. এর খেদমতে পেশ করলেন । তিনি স. বললেন, ওখানকার সমস্ত খেজুর কি এরকমই ? জাওয়াদ বললেন, জী না। আমরা সেনাশিবিরে মিলিত হওয়ার সময় দুই সা দিয়ে এক সা এবং তিন সা দিয়ে দুই সা কিনেছি! রসুল স. বললেন, এরকম কোর না। মূল্য নির্ধরিণ করে বিক্রি কোর । তারপর ওই মূল্য দিয়ে কিনে নিও। ওজনসাপেক্ষ বস্তুর হুকুম এরকমই । দারা কুতনী । আমি বলি, সুদের পরিসর সীমাবদ্ধ নয় । ব্যাপক । সীমাবদ্ধ বা সংক্ষিপ্ত বিষয় সহজে বোঝা যায়না । কিন্তু ব্যাখ্যাকারগণের বর্ণনা থেকে একথা পরিষ্কার বোঝা যায়। রিবা (সুদ) শব্দের আভিধানিক অর্থ স্পষ্ট। অর্থাৎ বেশী হওয়া। আল্লাহতায়ালা বলেছেন, 'যতোটুকু সে তোমার জন্য করেছে তুমিও ততোটুকু করো ।" অতিরিক্ত করার সুযোগ এখানে নেই৷ বেচাকেনা এবং খনের বেলায় এরকম করাই ওয়াজিব। যে পরিমাণ নিবে সে পরিমাণই দিবে । কিন্তু ওজনসাপেক্ষ বস্তুর ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে মূল্য নির্ধারণের মাধ্যমেই বিনিময় বৈধ । ক্রয় বিক্রয় সাধারণত এই নিয়মেই হয়। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতাকে পরস্পরের সিদ্ধান্ত জেনে নিতে হবে। বিনিময় হতে হবে হাতে হাতে । হাতে হাতে না হলে বস্তুর পরিমাণে পার্থক্য দেখা দিতে পারে৷ একদিকে সাথে সাথে গ্রহণ আর অন্যদিকে একযুগ পরে গ্রহণ সুদের মতো । এ ক্ষেত্রে সমতা অটুট থাকেনা । দেরীতে গ্রহণের কারণে মূল্যমান বাড়িয়ে দেয়া হয়। যেমন, দশ দেরহাম নিয়ে এগারো দেরহাম দেয়ার প্রতিশ্রুতি দেয়া হারাম । এভাবে ভালোর বদলে মন্দ বস্তু বেশী দেয়া এবং ভালো বস্তু দেয়ার কথা থাকলেও মন্দ বস্তু বেশী দিয়ে পুষিয়ে দেয়ার চেষ্টা করা বৈধ নয়। কম ওজনের ভালো বস্তু ভালো হলেও ওজনে কিন্তু কমই । আবার মন্দ বস্তু ওজনে বেশী হলেও ভালো হয়ে যায়না । তাই পরিমাপ ও পরিমাণে দু'টি বস্তু সমান সমান হলে ভালো বস্তুটি ভালো হওয়ার কারণে সুদ হয়ে যায় । কিন্তু জমহুরের উক্তি এই যে, ভালোমন্দ বিবেচ্য বিষয় নয় । পরিমাপ ও পরিমাণ ঠিক থাকতে হবে। গুণগত পার্থকের কারণে সুদ হবেনা । হেদায়া প্রণেতা এই মতের সমর্থনে রসুল স. এর এরশাদ উল্লেখ করেছেন এইভাবে, ভালো ও মন্দ এক বরাবর ৷ এই হাদিসের সনদ বিশুদ্ধ হলে আর কোনো তাফসীরে মাযহারী/৭৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।