Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মালেকের নিকট বস্তু এক রকম হওয়া এবং আহার্ষ বস্তু হওয়াই কারণ । ইমাম শাফেয়ীর মতে খাদ্যবস্তু (আনুমানিক অথবা ওজনযুক্ত) হওয়াই কারণ । কেননা ওজনযুক্ত খাদ্যবস্তু বিক্রয়ের ক্ষেত্রে সুদের হুকুম প্রযোজ্য হয় । কিন্তু অনুমানে অথবা যন্ত্রের মাধ্যমে যা নির্ণয় করা যায়না তার মধ্যে সুদ প্রযোজ্য নয়। যেমন ডিম। ইমাম শাফেয়ীর শেষ বর্ণনা এই যে, একজাতীয় আহার্য বস্তু হওয়াই হারাম হওয়ার কারণ । ফল, তরিতরকারী, ঁষধ, মিষ্টান্ন এক জাতীয় হলে সুদ হবে। ইমাম শাফেয়ী বস্তুর মূল্যধারী হওয়া এবং সেগুলো আহারোপযোগী হওয়াকে কারণ বলেছেন। আর ইমাম মালেক কারণ বলেছেন কেবল আহারোপযোগী হওয়াকে । তাদের উক্তির দলিল হাদিস শরীফে “সমান সমান এবং হাতে হাতে" এরকম ভাবে উল্লিখিত হয়েছে। এ দু'টি শর্তে বুঝা যায় যে, বেচাকেনা মাদার ভিত্তিতে এবং সময়ানুযায়ী হতে হবে! যেমন বিবাহ । বিবাহের জন্য সাক্ষী থাকা শর্ত। আর স্ত্রী দ্বারা উপকার লাভ করা সময়ের ব্যাপার । বিষয়টির কারণ সময়নির্ভর মর্যাদায় অভিষিক্ত । যেমন, স্থায়ী থাকা, উভয়ে জীবিত থাকা এবং দু'জনের মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়া প্রয়োজন । ধার্যকৃত মোহরানার মূল্যমান জানা থাকা প্রয়োজন । কেননা, বস্তু লাভ হয় মূল্যের মাধ্যমে । হুকুমের গুরুত্ব শর্তের উপরে হয়ে থাকে । শর্ত না পাওয়া গেলে হুকুম কার্ষকরী হতে পারে না। যেমন ব্যাভিচারের শাস্তি সঙ্গেসার করা (ব্যভিচারীকে কোমর পর্যন্ত মাটিতে পুতে উপর্যুপরি পাথর নিক্ষেপ করে মেরে ফেলা)। কিন্তু এর শর্ত হলো ব্যভিচারীকে বিবাহিত হতে হবে । বিবাহিত না হলে সঙ্গেসার করা যাবে না। হজরত মুয়াম্মার বিন আবদুল্লাহর মারফু হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে, খাদ্যবস্তু হওয়াই কারণ। রসুল স. বলেছেন, খাদ্যের বিনিময়ে খাদ্য সমান সমান বেচাকেনা করো । মুসলিম । কথা হচ্ছে, কারণ এবং হুকুম একই প্রকৃতির হওয়া বাঞ্ছনীয় । যা জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন । তার জন্য সাধারণ অনুমতি থাকা প্রয়োজন । এতে কোনো শর্তের কারণে যেনো ন্যুনাধিক্য না হয়। যেমন, পানি ঘাস ইত্যাদি সাধারণভাবে হালাল । ইমাম আবু হানিফার উক্তিতে একজাতীয় হওয়া এবং ওজন নিধরিণ করাই হুরমতে ইন্ত (হারামের কারণ)। সুদকে হারাম করার উদ্দেশ্য সম্পদকে অপবিত্রতা থেকে রক্ষা করা। আর হেফাজতের জন্য মাপ ও ওজনের প্রয়োজন । আল্লাহ্তায়ালাও মাপ ও ওজনে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। বলেছেন, "তোমরা ইনসাফের সাথে ওজন করো ।' অন্যত্র বলেছেন, “যারা মাপে কম দেয় তাদের জন্য রয়েছে দুর্ভোগ । তারা নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় এবং দেয়ার সময় ওজনে কম দেয় তাফসীরে মাযহারী/৭৬ ৃ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।