সোনা রূপার বদলে, রূপা সোনার বদলে, গম যবের বদলে, যব গমের বদলে. খেজুর লবনের বদলে, লবন খেজুরের বদলে বেচাকেনা করো । হাতে হাতে যেভাবে চাও । কম অথবা বেশী । এক ধরনের পণ্য লেনদেনে বেশী অথবা কম দিলে তা হবে সুদ । শাফেয়ী । হজরত আবু সাঈদ খুদরী এবং হজরত ওবায়দা থেকে মুসলিম এরকমই বর্ণনা করেছেন। কিন্তু তার বর্ণনা শেষে যে কথাগুলো অতিরিক্ত আছে তা হলো এই __ যে বেশী দিলো সে সুদ দিলো এবং যে বেশী নিলো সে সুদ নিলো । এখানে দাতা ও গ্রহীতা সমান দোষী । সোনাকে সোনার বদলে বিক্রয় কোর না। রূপাকে রূপার পরিবর্তে বিক্রয় কোর না। অনুপস্থিত পণ্যকে নগদের পরিবর্তে বিক্রয় কোর না। বোখারী, মুসলিম । এক বর্ণনায় এসেছে, সোনাকে সোনার পরিবর্তে এবং রূপাকে রূপার পরিবর্তে বেচাকেনা কোর না। কিন্তু সমান সমান হলে করতে পারবে। নিম্নলিখিত হাদিস সমূহে ছয়টি বস্তুর ক্ষেত্রে সুদ হারাম হওয়ার প্রমাণ রয়েছে। সিহাহ্ সিত্তায় হজরত ওমর থেকে, মুসতাদরাকে হাকেমে হজরত আলী থেকে, মুসলিম শরীফে হজরত আবু হোরায়রা থেকে, দরাকুতনীর হাদিসে হজরত আনাস থেকে, বোখারী ও মুসলিম শরীফে হজরত আবুবকর থেকে, বায্যারে হজরত বেলাল রা. থেকে এবং বায়হাকীতে হজরত ওমর থেকে । সংখ্যাগত দিক থেকে দাউদ জাহেরী এবং তার অনুসারীগণ এবং আকীল হাম্বলীর উক্তি এরকম যে, মাত্র ছয়টি বস্তুর ক্ষেত্রে সুদ হারাম । এই হাদিসের সম্পর্ক রয়েছে হজরত কাতাদা এবং তাউসের দিক থেকে । জমহুরের নিকট উল্লিখিত ছয়টি বস্তুর ক্ষেত্রে সুদ হারাম হওয়া নিশ্চিত। নির্দেশনা হয় কারণের ভিত্তিতে । হারাম হওয়ার কারণ পাওয়া গেলে হারাম তো হবেই ।একদলের নিকট মালই হলো মূল কারণ । একথা মেনে নিলে, সকল মালের ক্ষেত্রে সুদ হওয়া প্রমাণিত হবে । অধিকাংশ আলেমের মত এই যে, সকল ক্ষেত্রে কারণ একরকম হয় না। সোনা, রূপা এবং অন্যান্য বস্তুর কারণ বিভিন্ন । কেননা ইমাম শাফেয়ী ও ইমাম মালেক সোনা ও বূপায় বস্তুগত নয় মূল্যগত কারণকে গ্রহণ করেছেন। এরকম অবস্থায় সোনা রূপা ছাড়াও যে সমস্ত বস্তুর মূল্য নির্ধরিণ করা যায়, সে সমস্ত বস্তু কমবেশীর সঙ্গে বিনিময় হারাম । ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ বস্তুর ওজনকে কারণ বলেছেন । সুতরাং যে সমস্ত বস্তুর বেচাকেনা ওজনের মাধ্যমে হয় যেমন -_ লোহা, রাংতা এসমস্ত বস্তুতেও সুদ হারাম । সোনা রূপা ছাড়া অন্য চারটি বস্তু এক রকম হলে যন্ত্র বা পাল্লার সাহায্যে মেপে যদি বেচাকেনা করা হয় তবে সুদ হারাম হওয়ার কারণ হবে । চাই তা খাদ্যবস্তু হোক অথবা নাই হোক । তাফসীরে মাযহারী/৭৫ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।