তবে বেচাকেনা হতে হবে সঙ্গে সঙ্গে হাতে হাতে । অন্য এক বর্ণনায় “হাতে হাতে” এর স্থলে এসেছে হুবহু। ৩. তৃতীয় প্রকার বেচাকেনার মধ্যে দু'দিকেই মূল্য নির্ধারণ হওয়া জরুরী। এ রকম বেচাকেনা সোনা রূপা অর্থাৎ নগদ বস্তু ছাড়া হতে পারে না। এখানে অনুমান করে বস্তুর বিক্রয় ও মূল্য নির্ধারণ করা যায় না। এ রকম অবস্থায় দু'দিককেই বিক্রয়ের দিক বলা যেতে পারে । কারণ দু'দিকেই নগদ মূল্য নির্ধারণ থাকে । তাই কেনাবেচার স্থানে দু'দিকেরই দখল বা আয়ন্ত থাকা ওয়াজিব। এধরনের বেচাকেনাকে বায়ে সরফ বলে । ৪. চতুর্থ প্রকার বেচাকেনার নাম সলম। এ ক্ষেত্রে পণ্য গ্রহণের পূর্বেই মূল্য দিয়ে দেয়া হয়। এ অবস্থাটি সাধারণ বেচাকেনার বিপরীত । সাধারণ বেচাকেনায় পণ্য মওজুদ থাকে এবং ক্রেতার উপর তার মূল্য পরিশোধ করাও ওয়াজিব হয়। বায়-ইস্-সলম এ কর্মস্থলে পণ্য মওজুদ থাকে না কিন্তু মূল্য মওজুদ থাকে। এক্ষেত্রে ক্রেতা তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করবে এবং বিক্রেতাও তা অধিকার করে নিবে । যখন একথা প্রমাণ হয়ে গেলো যে, বেচাকেনার জন্য মূল্যধারী পণ্য হওয়া প্রয়োজন তখন মৃতদেহ, রক্ত, শরাব অথবা শুকর এসবের বেচাকেনা বৈধ নয়। কারণ শরিয়তের দৃষ্টিতে এ সমস্ত পণ্য, পণ্য হিসাবে গণ্য নয়। এ সমস্তের বেচাকেনাকে শরিয়ত বাতিল বলে ঘোষণা করেছে। এসবের মূল্য নির্ধারণ করে যদি নগদ মুদ্রা বিনিময়ের বদলে কাপড় জুতা বা অন্য কোনো হালাল বস্তুকে বিনিময় করা হয় তবুও তা শরিয়তের দৃষ্টিতে বাতিল । রিবা (সুদ) এর আভিধানিক অর্থ অতিরিক্ত । জমহুর আলেমদের মত এই যে, এই আয়াতে সংক্ষেপে কেবল সুদ হারাম হওয়ার কথা বলা হয়েছে । এর বিপরীতে বেচাকেনা যে হালাল সে কথাটি উহ্য রয়েছে। অন্য আয়াতে বেচাকেনার উল্লেখ রয়েছে এরকম, আপন প্রতিপালকের অনুগ্রহে ব্যবসায় লাভ অন্বেষণ করায় কোনো গোনাহ্ নেই । সুতরাং বুঝা যায়, ব্যবসায় লাভ অতিরিক্ত হলেও হারাম নয় । একথা অবশ্য স্পষ্ট করে এ আয়াতে বলা হয়নি । হজরত উবাদা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, সোনার বদলে সোনা, রূপার -বদলে রূপা, গমের বদলে গম, যবের বদলে যব, খেজুরের বদলে খেজুর এবং লবনের বদলে লবন সমান সমান হাতে হাতে লেনদেন করো এবং যখন এ সমস্তের প্রকার ভিন্ন হবে তখন যেমন কম ও বেশীর সঙ্গে চাও লেনদেন করো । কিন্তু লেনদেন হাতে হাতে হতে হবে । মুসলিম । দ্বিতীয় বর্ণনায় আছে, লেনদেন করো সোনাকে সোনার বদলে, রূপাকে রূপার বদলে, গমকে গমের বদলে, যবকে যবের বদলে, খেজুরকে খেজুরের বদলে, লবনকে লবনের বদলে __ কিন্তু সমান সমান, নগদা নগদি, হাতে হাতে। হ্যা, তাফসীরে মাযহারী/৭৪ ॥1111.011100119.00
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।