Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

অবৈধ বলা হয়েছে । হজরত ইবনে ওমরের হাদিস উদ্ধৃত করেছেন ইমাম দারা কুতনী। এতে বোঝা যায়, ক্রেতার কাছে মালের মূল্য থাকা জরুরী নয় বরং পরিশোধ করা জরুরী । তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ না করলে চারটি শর্ত থাকা জরুরী হবে -_ ১. পরিশোধের সময় নির্ধারণ ২. পণ্যের প্রকৃত মূল্য ৩. আনুমানিক মূল্য ৪. গুণগত বিবেচনা । বিবাদ বিসংবাদ এড়ানোর জন্যই এই শর্তগুলো আরোপ করা হয়েছে। বিবাদ বেচাকেনাকে অবৈধ করে দেয় । হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. এক ইহুদীর কাছ থেকে কিছু তরকারী বা খাদ্য ক্রয় করলেন এবং তার লৌহবর্মটি বন্ধক রাখলেন। সাথে সাথে তরকারীর মূল্য পরিশোধের সময় নির্ধারণ করে নিলেন। বোখারী, মুসলিম । হজরত আয়েশার দ্বিতীয় বর্ণনায় আছে, ইন্তেকালের সময় রসুল স. তার জেরা (যুদ্ধের পোশাক) তিরিশ সা যবের বিনিময়ে এক ইহুদীর কাছে বন্ধক রেখেছিলেন । বোখারী । এই হাদিসটি-ই ইমাম আহমদ এবং তিরমিজি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন৷ তিরমিজি এটিকে সহীহ্‌ বলেছেন। ওলামাগণ একমত্যের সঙ্গে সিদ্ধান্ত দিয়েছেন যে, বেচাকেনার ক্ষেত্রে চারটি শর্ত নির্ধারণ থাকা জরুরী । ১. বিক্রয়যোগ্য বস্তু নির্দিষ্ট করতে হবে। বস্তুর মূল্যমানও নির্ধারণ করতে হবে। বস্তু সামনে হাজির থাকা অথবা ক্রেতার আয়ত্তাধীনে থাকা জরুরী নয়। এ ধরনের ক্রয় বিক্রয়ের নাম বায়ে সালয়া। ২. বস্তু বিনিময় ! এক প্রকার বস্তুকে দ্বিতীয় প্রকার বস্তুর সঙ্গে বিনিময় । এ ধরনের বেচাকেনায় দু'দিকেই কেনা অথবা দুদিকেই বিক্রয় বোঝা যায় । তবে শর্ত হলো দু'দিকের সামগ্রী এক রকম হওয়া চলবে না। একদিকে মূল্যধারী বস্তু এবং অপরদিকে মূল্যধারী বস্তুর অনুরূপ বন্তু। মূল্যধারী বস্তুর মূল্যকে মূল্য এবং অনুরূপ বস্তুকে বিক্রয়যোগ্য বস্তু মনে করা যেতে পারে। এক্ষেত্রে বস্তু উপস্থিত থাকা জরুরী নয়। ক্রেতাকে তাই মূল্য পরিশোধ করতে হবে। তবে বস্তুর প্রকার ও বৈশিষ্ট্যাবলী সম্পর্কে তার জানা থাকতে হবে। মূল্যধারী বস্তুর মূল্য যেমন নির্ধারণ করতে হবে, বিক্রয়যোগ্য বস্তু পরিশোধের সময়ও তেমনি নির্ধারণ করতে হবে। দুটি বস্তুই যদি মূল্যধারী ধরা যায় তবে হানাফী আলেমগণের মতে, বিক্রিত বস্তু আগে দিয়ে দিতে হবে এবং অপর বস্তুর মূল্যমান স্বীকার করতে হবে। আমাদের মতে, দুই দিকের বস্তুই উপস্থিত থাকতে হবে এবং সেগুলোর মূল্যও নির্ধারণ করতে হবে। কেননা দুদিকের বন্তুকেই মূল্যধারী অথবা বিক্রয়যোগ্য বস্তু ধরে নিয়ে যে বিনিময় হয় তাকেই বলে হুবহু বেচাকেনা অর্থাৎ বায়ে যুকাইয়েজা। রসুল স. এরশাদ করেছেন, বিক্রয়যোগ্য বস্তুর ক্ষেত্রে পরিমাণগত ও গুণগত পার্থক্য থাকলে যেভাবে ইচ্ছা বেচাকেনা করতে পারবে। তাফসীরে মাযহারী/ণ৩ ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।