Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

অপরিণত জ্ঞান, পরিণত জ্ঞানের সমর্থন পেলে, ক্ষতির সম্ভাবনা আর থাকে না। এর সপক্ষে কোরআন মজীদে সমর্থন রয়েছে এ রকম -_ ১. “অতঃপর তার অভিভাবক ইনসাফের সাথে মুসাবিদা করে দিবে ।' ২. “আর এতীমদের প্রতি বিশেষ দৃষ্টি রাখবে বিবাহযোগ্য বয়সে পৌছা পর্যন্ত, বুদ্ধি বিবেচনার উন্মেষ অনুভব করতে পারলে তাদের সম্পদ তাদেরকে অর্পণ করতে পারবে ।' বেচাকেনা হচ্ছে পণ্য বিনিময়ের চুক্তি (ইজাব ও কবুল)। বিক্রেতা ক্রেতাকে বলবে, এই পণ্য এতো মূল্যে নিতে পারো । ক্রেতা বলবে, এতো মূল্যে দাও। বিক্রেতা বলবে, বেচলাম। ক্রেতা বলবে, কিনলাম । এ রকম বিনিময় ক্রেতা বিক্রেতা বিনা বাক্য ব্যয়ে মৌনতার মাধ্যমেও সম্পন্ন করতে পারে। এ কথা বলেছেন ইমাম আজম এবং ইমাম মালেক । এক বর্ণনায় পাওয়া যায়, ইমাম আহমদ এবং ইমাম শাফেয়ীও এরকম মত পোষণ করেছেন । ইমাম শাফেয়ীর মত এই যে, শাব্দিক ইজাব ও কবুল ছাড়া শুধু আদান প্রদানের মাধ্যমে বেচাকেনা হয় না। আমরা বলি, আসল উদ্দেশ্য হচ্ছে, পারস্পরিক সন্তুষ্টি । বেচাকেনা হবে অর্থ ও পণ্যের মালিকদের মধ্যে অথবা তাদের প্রতিনিধিদের মধ্যে । অতিরিক্ত বেচাকেনা (ক্রেতা বিক্রেতার সম্মতি ব্যতিরেকে অন্য কারো মাধ্যমে যে বেচাকেনা হয়) সম্পর্কে আলেমদের মতভেদ রয়েছে। ইমাম আজম এবং ইমাম মালেক বলেন, এ রকম করা বৈধ, যদি বিক্রয়কারী পরে তার ক্রয় বিক্রয়কে সমর্থন করে। এ রকম অবস্থা আগে অনুমতিপ্রাপ্ত প্রতিনিধির মতো। এতে প্রমাণিত হবে যেনো তার প্রথম থেকেই ক্রয়বিক্রয়ের ইচ্ছা ছিলো। ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফের নিকট ক্রেতার অনুমতির পর বেচাকেনা বৈধ হবে । তবে শর্ত এই যে, অতিরিক্ত বেচাকেনার সময় বলতে হবে, আমি ওমুক ব্যক্তির জন্য ক্রয় করছি। তুমিও ওমুক ব্যক্তির জন্য বিক্রয় করো । এ রকম কথা না বললে বৈধ হবে না। ইমাম শাফেয়ীর নিশ্চিত উক্তি এই যে, অতিরিক্ত বেচাকেনা বৈধ নয় । ইমাম আহমদ উল্লিখিত দু'টি উক্তিই বর্ণনা করেছেন। ইমাম শাফেয়ীর দলিল এই যে, রসুল স. হাকেম বিন হাজামকে বললেন, তোমার কাছে যা নেই তা বেচাকেনা কোর না। ইবনে জাওজী সনদসহ ওমর বিন শোয়াইব থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে বস্তু তোমার কাছে নেই তা বিক্রি করা বৈধ নয়। এ বস্তুও বিক্রি করা বৈধ নয়,যা তোমার অধিকারবহির্ভূত । অধিকারবহির্ভৃত বিক্রয় এ রকম __ মাল মওজুদ না থাকা সতও বিক্রয় সম্পন্ন করার পর বিক্রয়কারী অন্য স্থান থেকে মাল ক্রয় করে এনে ক্রেতাকে দেয়। হজরত হাকেম বিন হাজামের ঘটনা আমাদেরকে এ বিষযটি বুঝতে সাহাযা করে ! ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।