অস্বীকারকারীর কথা বলেছেন! হজরত আবদুল্লাহ বিন হানযালা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জেনে বুঝে এক দিরহাম সুদ খাওয়া ছত্রিশবার ব্যভিচারের চেয়েও জঘন্য ৷ আহমদ, দারা কৃতনী। ইবনে আবীদ্দুনিয়ার বর্ণনাও এ রকম । তিনি বর্ণনা করেছেন হজরত আনাস থেকে । আর বায়হাকী যে হাদিসটি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন তাতে রয়েছে অতিরিক্ত এই কথাটি, হারাম খেয়ে যার শরীর পরিপুষ্ট হয়েছে, আগুনই তার জন্য উপযুক্ত । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, সুদের মধ্যে রয়েছে, সত্তুরটি গোনাহ । তার মধ্যে নি্নতম গোনাহটি হচ্ছে, মায়ের সাথে ব্যভিচার করার মতো । ইবনে মাজা, বায়হাকী । “তাহারা বলে, “বেচাকেনা তো সুদের মত।' __ এ রকম কথা আল্লাহতায়ালার শাস্তিকে অবধারিত করে। এ রকম কথা যারা বলে১তারা হারামকে মনে করে হালাল । এ রকম ধারণা কুফরী । তাই এই আয়াতের শেষে তাদের জন্য স্থায়ী শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু সুদখোর মুমিনের অবস্থা এ রকম নয়। যেহেতু তারা গোনাহ করলেও গোনাহ্কে গোনাহ্ বলে স্বীকার করে। হারামে নিপতিত হলেও হারামকে হারামই জানে, হালাল মনে করে না। তাই তাদের শাস্তি হলেও তা হবে সাময়িক। স্থায়ী নয়। তাদের এই অব্যাহতি লাভ হবে নবীর শাফায়াত, আল্লাহর দয়া এবং তৌহিদ ও রোসালতের স্বীকৃতির কারণে । কাফেরদের উক্তি, “বেচাকেনা তো সুদের মতো” __ এখানে সুদকে মূল অবস্থানে রেখে বেচাকেনাকে তার সমতৃল্য করা হয়েছে। তাদের বিশ্বাস এ রকম যে, সু্দতো হালালই সেই সঙ্গে বেচাকেনাও সুদের মতো হওয়ার কারণে হালাল। এ রকম ধারণা নির্ভেজাল কাফেরদের পক্ষেই করা সম্ভব যদি এ রকম বলা হতো, সুদতো বেচাকেনার মতো তবে তা নিরেট কুফরীর মতো হতো না। এক্ষেত্রে বেচাকেনাকে মূল অবস্থানে রেখে সুদকে করা হতো তার অনুগামী ৷ তবুও তো নিরেট কুফরী থেকে তাদের কথা হতো কিঞ্চিত পরোক্ষ । কিছুটা দূরবর্তী । “অথচ আল্লাহ বেচাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করিয়াছেন ।' __ ফখরুল ইসলাম “বাজদুবী” অভিধানে লিখেছেন, পণ্য বিনিময়কে বেচাকেনা বলা হয়। শরিয়তের সিদ্ধান্ত এরকম । তবে এর সঙ্গে আরো একটি শর্ত রয়েছে যে, এতে ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টি থাকতে হবে! সন্তুষ্টি ব্যতিরেকে পণ্য বিনিময় ছিনিয়ে নেয়ার মতো । সন্তৃষ্টিও বুদ্ধিনির্ভর হতে হবে। এ জন্যে পাগল ও অপ্রাপ্ত বয়স্কদের বেচাকেনা বৈধ নয়। কেননা তাদের বুদ্ধি বিকৃত অথবা অপরিণত অপ্রাপ্ত বয়স্ক কেউ বুদ্ধিমান হলে _- এ সম্পর্কে আলেমদের বিভিন্ন মত রয়েছে। ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর মতে তাদের বেচাকেনাও অবৈধ । ইমামে আজম ও ইমাম আহমদের মতে বৈধ, যদি এতে তাদের অভিভাবকের সায় থাকে। ৃ তাফসীরে মাযহারী/৬৯ ॥111.011100119.00
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.