নিক্ষেপ করা হবে। তারা লেলিহান মশাল হয়ে পশমধারী উটের মতো উন্াত্ত অবস্থায় পাথর গাছ সবকিছুকে পিষে পথ চলতে থাকবে । তারা কিছু শুনবেও না। বুঝবেও না। তাদের পদশব্দ পেয়ে সুদখোরেরা রাস্তা থেকে সরে যাবার জন্য দাড়ানোর চেষ্টা করবে। কিন্তু তারা তাদের বিশাল পেট নিয়ে উঠে দীড়াতে পারবেনা । যতোবার উঠে দীড়াতে চাইবে ততোবার চিৎ হয়ে পড়ে যাবে । ফেরআউনের অহংকারী অনুসারীরা তাদেরকে পায়ে পিষে যেতে আসতে থাকবে । তাদের এ শাস্তি হবে আলমে বরযখে। রসুল স. ফরমান, অহংকারীগণ বলতে থাকবে, হে আল্লাহ্ ! কিয়ামত কখনো যেনো না আসে। আল্লাহ্ বলেন, “কিয়ামতের দিন ফেরআউনের অনুসারীকে কারা? জিব্রাইল বললেন, সুদখোর । তারা উঠে দীড়াতে পারবে না। উঠে দাড়ানোর চেষ্টা করলে তাদেরকে মনে হবে যেনো জ্বিনে ধরা রোগী। বাগবী। হজরত আবু হোরায়রা বলেছেন, শবে মেরাজে রসুল স. এমন লোকদের কাছে পৌছলেন, যাদের বড় ঢোলের মতো পেট সাপে পরিপূর্ণ । বাইরে থেকেও সেগুলোকে দেখা যায়। রসুল স. প্রশ্ন করলেন, এরা কারা? হজরত জিব্রাইল বললেন, সুদখোর ৷ আহমদ, ইবনে মাজা । আবু ইয়ালী, হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করে বলেছেন, কিয়ামতের দিন সুদখোরদের আলামত হবে এই যে, তারা দীড়াতে পারবে না। দীড়াতে চাইলে জ্বনে ধরা রোগীদের মতো তারা কেঁপে কেঁপে উঠবে । ইবনে আবী হাতেম, হজরত ইবনে আব্বাস থেকে বিশুদ্ধ সনদে উল্লেখ করেন, কিয়ামতের দিন সুদখোরেরা পাগল হয়ে উঠবে । তিবরানী, হজরত আউফ বিন মালেক থেকে এ রকম বর্ণনা করেছেন। এখানেও পাগলামীর কথা আছে। এর অর্থ এভাবেও করা যায় যে, সুদের আয় ভক্ষণ করার সাথে সাথে সুদখোরের অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় । তখন সে সত্য মিথ্যা, হালাল হারামের পার্থক্য বুঝতে পারে না। যেমন পাগল, যাদের ভালোমন্দের জ্ঞান থাকে না। রসুল স. সুদখোরদেরকে অভিসম্পাত দিয়েছেন। বলেছেন, সুদ খাওয়া ব্যভিচার অপেক্ষা ঘৃণ্য । মুসলিম ,হজরত জাবের এবং হজরত ইবনে মাসউদ থেকে এবং বোখারী, হজরত আবু হোযায়ফা থেকে বর্ণনা করেছেন, রসুল স. সুদ গ্রহীতা এবং দাতা উভয়কে অভিসম্পাত করেছেন । আবু দাউদ এবং তিরমিজি হজরত ইবনে মাসউদের বর্ণনায় এবং মুসলিম হজরত জাবেরের বর্ণনায় আরো সংযোজন করেছেন যে, রসুল স. সুদের দলিল লিখক এবং সুদের স্বাক্ষীদেরকেও অভিশাপ দিয়েছেন । বলেছেন, তারা সকলেই সমান। নাসায়ী, হজরত আলী থেকে এ রকমই বর্ণনা করেছেন। তবে এই বর্ণনায় সুদের সাক্ষীর পরিবর্তে জাকাত তাফসীরে মাযহারী/৬৮ ॥|॥11.01100117.00
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।