সুরা বাকারা $ আয়াত ২৭৪ রি “এ পঞপ্াপািঠি গলা %65255655415)5884055558 পপ পাও 2৭ ০5 2৫ ৬০পঠ ১৬ ০০১১/-০/১%, 54254 শ2/9-5 023 যাহারা নিজেদের ধনৈশ্বর্য রাত্রে ও দিবসে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাহাদের পুন্যফল তাহাদের প্রতিপালকের নিকট আছে। সুতরাং তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। ইবনে মুনজির, হজরত সাঈদ বিন মুসাইয়েবের বাণী উল্লেখ করে বলেন, হজরত ওমর এবং আবদুর রহমান বিন আউফ সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে । তারা তবুক যুদ্ধের সেনাদলের জন্য অর্থ ব্যয় করেছিলেন। ইবনে জারীর, আবদুর রাজ্জাক, ইবনে আবী হাতেম এবং তিবরানী দুর্বল সূত্রের মাধ্যমে হজরত ইবনে আব্বাসের বাণী উল্লেখ করে বলেন, হজরত আলীর শানে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তার নিকট চারটি রৌপ্য মুদ্রা ছিলো । তিনি রাতে দিনে প্রকাশ্যে গোপনে একটি করে রৌপ্যমুদ্রা ব্যয় করেছিলেন। বাগবী, হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, এই আয়াত অবতীর্ণ হলে হজরত আবদুর রহমান বিন আউফ আসহাবে সুফুফাদেরকে অনেক স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। হজরত আলী রা.ও রাতে এক ওসাক খেজুর পাঠিয়েছিলেন প্রকাশ্যে অর্থদান এবং গোপনে খেজুর দানের দিকেই ছিলো এই আয়াতের ইঙ্গিত । বাগবী, হজরত আবু উমামা, হজরত আবু দারদা, মাকহুল এবং আওজায়ীর উক্তি উল্লেখ করে বলেন, এই আয়াতটি ওই সকল লোকের শানে নাজিল হয়েছে যারা জেহাদের জন্য ঘোড়া পালতেন এবং দিনে, রাতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে সেগুলোর পরিচর্যা করতেন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং তার প্রতিশ্রুতিকে সত্য বলে মানে, সে যদি জেহাদের জন্য ঘোড়া প্রতিপালন করে তবে ঘোড়ার আহার বিহার বর্জ্য পদার্থ কিয়ামতের দিন মিজানের পাল্লায় রাখা হবে। সেগুলো পৃণ্যের পাল্লাকে ভারী করবে । তাফসীরে মাযহারী/৬৬ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।