আল্লাহ পাকের পথে নিমগ্ ব্যক্তি বলতে এখানে প্রধানত আসহাবে সুফফাগণকে বোঝানো হয়েছে । তাদের সংখ্যা ছিলো চার*শ । থাকতেন মসজিদের বারান্দায়। অসহায় মোহাজের ছিলেন তারা । সারাক্ষণ ইবাদত ও জ্ঞানচর্চাই ছিলো তাদের কাজ। রসুল স. কখনো কখনো তাদেরকে জেহাদে পাঠাতেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহায়ালা তাদেরকেই সাহায্য করতে আহবান করেছেন। অকুষ্ঠচিত্তে এই আহবানে সাড়া দিয়েছেন সাহাবীগণ ৷ তারা তাদের অতিরিক্ত আহার্য আসহাবে সুফফাগণকে পৌছে দিতেন। হজরত জুবাইর বিন আওয়াম রা. বর্ণনা করেন, রসুল স. বলেছেন, ওই ব্যক্তি উত্তম, যে মানুষের কাছে প্রার্থী না হয়ে শ্রমস্বীকার করে জঙ্গলের কাঠ কেটে পিঠে করে নিয়ে বাজারে বিক্রি করে । এভাবে আল্লাহতায়ালা তার ইজ্জত রক্ষা করেন। বোখারী । হজরত ইবনে ওমর বর্ণনা করেন, একবার রসুল স. তার মিম্বরে উঠে যাথ্যা করা থেকে বিরত থাকার উপদেশ দিলেন। বললেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম । বোখারী, মুসলিম। হজরত ইবনে মাসউদ বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি সম্পদশালী হওয়া সত্তেও যাঞ্চা করবে, কিয়ামতের দিন তার মুখ হয়ে পড়বে চর্ম ও গোশ্তবিহীন। আরজ করা হলো, হে রসুল! সম্পদশালী কে? রসুল স. বললেন, পঞ্চাশ দিরহাম অথবা এর সমপরিমাণ স্বর্ণের অধিকারী । আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, দারেমী। হজরত সাহল বিন হানযালা রা. বর্ণনা করেন, রসুল স. বলেছেন, ধনী যাঞ্চাকারী নিজের জন্য আগুন জমা করে । তিনি আরো বলেন, ধনী কে এ সম্পর্কে আমি রসুল স. কে প্রশ্ব করেছি। রসুল স. বলেছেন, যার সকাল সন্ধ্যার আহার আছে। দ্বিতীয় বর্ণনায় এসেছে, একদিন ও এক রাতের পূর্ণ খোরাক যার আছে। আবু দাউদ । আমি বলি, উল্লিখিত হাদিসগুলো বাহ্যত সামঞ্জস্যহীন। হাদিসগুলোর বর্ণনা এক রকম নয়। কী পরিমাণ সম্পদ থাকলে যাথ্যা করা হারাম হবে তার বিধান একরকম দেয়া হয়নি। অবশ্য মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতেই এ রকম বলা হয়েছে বোঝা যায়। যার আজকের আহারের আয়োজন আছে তার কালকের জন্য যা্তা করা বৈধ নয়। প্রয়োজনীয় আহারের ব্যবস্থা থাকলেও যার পরিবারের মহিলাদের প্রয়োজনীয় বন্ত্র নেই, সে প্রয়োজনানুপাতে যাথ্যা করতে পারবে । কিন্তু চল্লিশ দিরহামের মালিক অনু, বস্ত্র, কোনকিছুই চাইতে পারবে না। তাফসীরে মাযহারী/৬৫ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।