Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

অনীহা প্রকাশ করতেন । রসুল স. এ রকম করতে নিষেধ করলেন তখন এই আয়াত অবতীর্ণ হয় । ইবনে আবী শাইবা হজরত মোহাম্মদ বিন হানাফীয়ার মুরসাল বর্ণনায় উল্লেখ করেছেন, ইবনে আবী হাতেম ও হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. কেবল মুসলমানদেরকে দান করতে বলেছিলেন, তখন এই আয়াত অবতীর্ণ হলে তিনি সকল সম্প্রদায়কে দান করার অনুমতি দিয়ে দেন। বাগবী, সাঈদ ইবনে জুবায়ের রা. থেকেও এ রকম উদ্ধৃতি দিয়েছেন । ইবনে আবী শাইবা, হজরত সাঈদ বিন জুবায়ের থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, আপন ধর্মানুসারী ছাড়া অন্যকে দান কোর না। তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। উদ্দেশ্য এই যে, অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। আল্লাহ্র কথার মর্ম এই যে, হে রসুল! ধর্মের সুমতি দানে আপনি দায়বদ্ধ নন। কালাবী বলেছেন, মুসলমানদের কিছু ইহুদী আত্মীয় ছিলো । মুসলমানদের সাহায্য ছাড়া তারা ছিলো নিরুপায় । মুসলমানরা এই উদ্দেশ্যে দান থেকে বিরত হলো যে, তারা যেনো মুসলমান হয়ে যায়। 'আল্লাহ যাহাকে ইচ্ছা সংপথে পরিচালিত করেন' __ এতে বোঝা যায় সংপথ প্রাপ্তি আল্লাহতায়ালার ইচ্ছা ও অনুগ্রহেই হয়ে থাকে । দানের বিনিময় দাতার দিকেই ফিরে আসে, সওয়াব দ্বারা তারাই উপকৃত হয়। আল্লাহতায়ালার সন্তুষ্টি সাধনই দান করার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাই অবৈধ সম্পদ দান, গ্রহীতাকে খোটা দেয়া __ এসব থেকে বিরত থাকতে হবে। আল্লাহতায়ালার সন্তোষবিহীন দান অপব্যয়ের নামান্তর । আর অপব্যয় নিষিদ্ধ । যে দাতা গ্রহীতার কাছে সম্মান কিংবা অন্য কোনো বিনিময় প্রত্যাশী হয়, আল্লাহতায়ালার কাছে তার কোনো বিনিময় নেই। পণ্য বিনিময়কারী ক্রেতা বিক্রেতা যেমন, অন্যের কাছে তাদের কোনো পাওনা থাকে না। ফরজ দান - জাকাত, ওশর কেবল মুসলমানদেরকে দিতে হবে । এছাড়া অন্য সকল দান মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলকেই দেয়া বৈধ । সদকায়ে ফেতের, কাফফারা এবং মানতের ব্যাপারে আলেমগণ মতানৈক্য করেছেন৷ ইমামে আজম বলেছেন, এ সব দান অমুসলমানকেও দেয়া যাবে । কোরআন মজীদের হুকুম অবশ্য সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হজরত মুআজ কে ইয়ামেনে জাকাত আদায়ের জন্য প্রেরণকালে রসুল স. বলেছিলেন, ধনীদের কাছ থেকে ফরজ জাকাত আদায় করে গরীবদেরকে দিও । বোখারী, মুসলিম । এ হাদিসটি কোরআনের হুকুমের অনুকূল। কিন্তু কোরআনের পরবর্তী হুকুম দ্বারা /৬৩ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।