Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

দেখানো দান অথবা অন্যায় পথে ব্যয়কারীদেরকে আল্লাহতায়ালার অসন্তোষ থেকে কেউ রক্ষা করতে পারবে না। তারা সীমানালংঘনকারী । আর সীমানালংঘনকারীদের কোনো সাহায্যকারী নেই। সুরা বাকারা $ আয়াত ২৭১ রা ভি পাঠা ইনার 0) তোমরা যদি প্রকাশ্যে দান কর ত্ববে উহা ভাল; আর যদি তাহা গোপনে কর এবং অভাবগ্রস্তকে দাও তবে তাহা তোমাদের জন্য আরও ভাল; এবং তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করেন; তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহা অবহিত ।' প্রকাশ্য গোপন উভয় প্রকার দানই আল্লাহতায়ালার পছন্দ । দানে পাপমোচন হয। হজরত আবু উমামা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, গোপন দান আল্লাহতায়ালার শাস্তির আগুনকে নিভিয়ে দেয়! আর অভাবগ্রস্তদের সাথে উত্তম আচরণ হায়াত বৃদ্ধি করে। তিবরানী ৷ হজরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেন, যেদিন আল্লাহ্র ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকারের মানুষ আল্লাহ্‌র ছায়া লাভ করবেন ১. ন্যায়পরায়ণ শাসক ২. যে যুবক তার যৌবনের প্রারস্তেই আল্লাহ্‌র ইবাদতে নিমগ্র হয়েছেন ৩. ওই ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরও পুনঃ প্রবেশ পর্যন্ত যার অন্তর মসজিদ সংলগ্র থাকে ৪. ওই সমস্ত আল্লাহ্র জন্য, বিচ্ছিন্নও হয় আল্লাহ্‌র জন্য ৫. ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহ্‌র স্মরণমগ্ন থাকে এবং কাদে ৬. ওই ব্যক্তি যে সুন্দরী রমনীর ব্যভিচারের আহবানকে এই কথা বলে প্রত্যাখ্যান করে যে, আমি আল্লাহ্‌কে ভয় করি ৭. ওই ব্যক্তি যার দান এতো গোপন যে, ডান হাত করলে বাম হাত জানে না। বোখারী, মুসলিম। হজরত ইবনে মাসউদ রা. মারফু হাদিসে বর্ণনা করেছেন, তিন ধরনের মানুষ আল্লাহ্‌র অতি প্রিয় __ ১. ওই ব্যক্তি যে রাতে উঠে কোরআন তেলাওয়াত করে ২. ও তাফসীরে মাযহারী/৬১ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।