নিজেকে, কী করে জানবো আমাদের পরম প্রেমময় প্রভুপালয়িতাকে? হে উদাসীন বিশ্বাসী এবং অপরিণামদর্শী অবিশ্বাসী, এসো এই মহাজ্ঞানের পাদপ্রদীপে । আলোকিত হও। চৌদ্দশ' বছর গত হয়ে গেলো। সময়সমুদ্রে ভাসমান কোরআনুল করীমের এই কিশ্তি হজরত নূহ আ. এর কিশ্তির মতোন এখনো পথান্বেষী পথিকদের আশ্রয় হয়ে আছে। থাকবে । তাই তো নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে এর অধ্যয়ন, অনুশীলন -__ বিভিন্ন জনপদে, বিভিন্ন ভাষায়, সাহিত্যে । কিন্তু এক্ষেত্রে দূরারোগ্য একটি সমস্যাও রয়েছে। সেটা হচ্ছে, অধ্যয়ন ও গবেষণা রূপ নিচ্ছে দুটি ধারায়। একটি নেমে যাচ্ছে ভ্রষ্টতার দিকে, আরেকটি উ্থিত হচ্ছে হেদায়তের সোপানে। হেদায়েত প্রদানই কোরআন অবতীর্ণ হওয়ার মুল উদ্দেশ্য । তাই দেয়ার দিক থেকে নয়, নেয়ার দিক থেকে ঘটে যাচ্ছে এই অনভিপ্রেত তারতম্য । যেমন একই ফুলের রেণু গ্রহণ করে মৌমাছি ও বোলতা, অথচ মৌচাকে জমা হয় মধু আর বোলতার চাকে জমা হয় বিষ। আল্লাহ্তায়ালা এরশাদ করেছেন, 'ইহা (এই কোরআন) দ্বারা কেউ হয় গোমরাহ, আবার কেউ পায় হেদায়েত ।' সুতরাং সতর্কতা একটি অতি আবশ্যকীয় বিষয় । কোরআন চর্চা করে যারা বিপথগামী হয়েছে, তাদের তথাকথিত তাফসীর ও অন্যান্য ধীয় গ্রন্থ থেকে দূরে থাকতে হবে । অনুরাগী হতে হবে ওই সমস্ত তাফসীর এবং ধর্মীয় পুস্তকের __ যেগুলোতে রয়েছে হেদায়েতের প্রচ্ছন্ন অনল । প্রজন্মের পর প্রজন্ম যে জামাত হেদায়েতের মশাল নিয়ে এগিয়ে চলেছে, তার নাম আহলে সুন্নত ওয়াল জামাত । আল্লাহপাক আমাদেরকে ওই জ্যোতির্ময় জামাতের আশ্রয়ে স্থিত করুন । আমিন। আহলে সুন্নত ওয়াল জামাতের তাফসীর শাস্ত্রের দিকপাল যারা, তাদের মধ্যে তিনি এক অনন্যসাধারণ ব্যক্তিত্। তিনি আলেম ও আরেফ । ইতিহাসের পৃষ্ঠায় সে নামের অক্ষয় মুদ্রণের রূপ এরকম _- হজরত আল্লামা কাযী ছানাউল্লাহ্ আল ওসমানী আল হানাফী আল মোজাদ্দেদী পানিপথী র.। প্রতিটি বিষয়ের অভ্যন্তরীণ অবস্থাটাই তার ভিত্তি, যা দৃষ্টিগ্রাহ্য নয়। যেমন মানুষ _- তার অস্তিত দীড়িয়ে রয়েছে তার আত্মার উপর । তার সচলতা, সজীবতা, উদ্ভাবন-শক্তি, প্রকাশ, বিকাশ -_ সবকিছুর ভিত্তি রূহ বা আত্মা। আত্মার শক্তিমত্তা ও উত্ককর্ষতার উপরেই তার মর্যাদা ও মহত্ত্ব । যে দ্বীপ জেগে থাকে তার ভিত্তি নিমজ্জিত রয়েছে মহাসাগরের অতলে । কোরআনও তেমনি, ॥|11.011100117.00
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.