Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

বাম-দক্ষিণ না ভেবে দান করে । এ ধরনের লোক অত্যন্ত কম। বোখারী ও মুসলিম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহ, জান্নাত ও মানুষের নিকটবর্তী এবং দোজখ থেকে দূরবর্তী । আর কৃপণ ব্যক্তি আল্লাহ, জান্নাত ও মানুষ থেকে দূরে১আর দোজখের নিকটে । মূর্খ দাতা কৃপণ আবেদ অপেক্ষা উত্তম । তিরমিজি । হজরত আবু হোরায়রা অন্যস্থানে বর্ণনা করেন, রসুল স. বলেছেন, দানের বিনিময়ে জান্নাতে একটি বৃক্ষ উৎপন্ন হবে, যার ডালপালাগুলো জান্নাতের বাইরের দিকে ঝুঁকে পড়বে । সেই বৃক্ষের কোনো একটি ডাল ধরলে সেটি তাকে জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে কৃপণতা দোজখের একটি বৃক্ষ । যার ডালগুলো থাকবে দোজখের বাইরে । সে ডাল ধরলে ডালটি তাকে নিয়ে যাবে দোজখে । বায়হাকী । হজরত আলী বলেছেন, দান করো দ্রততার সঙ্গে । কেননা বিপদ দানকে অতিক্রম করে তোমাদের কাছে আসতে পারবে না। রজীন। সুরা বাকারা ঃ আয়াত ২৬৯ পা ৯৬১৪ ক লতি ঠ ক 2 5 পপ পুত ১৩ 25 ঠ 2? 95৬৩ 4৩ প্র ৩২%দ ৬ 4০012 টির 5 % ১ বাাতে 45558 ০৬১১:/1৯১১1১১৬০2৮2612 0 তিনি যাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাহাকে হিকমত প্রদান করা হয় তাহাকে প্রভৃত কল্যাণ দান করা হয়; এবং বোধশক্তিসম্পন্ন লোকেরাই শুধু শিক্ষা গ্রহণ করে।” হিকমত অর্থ বিশুদ্ধ জ্ঞান এবং সেই জ্ঞানানুযায়ী আমল যা আল্লাহ্র সন্তোষ অর্জনের কারণ হয় । এমন জ্ঞান ওহি ছাড়া হাসেল হয় না এবং ওহি (প্রত্যাদেশ) আসে নবীগণের কাছে। তাই হিকমত নবী, রসুল এবং পরে তাদের মাধ্যমে অন্যেরা লাভ করেন। ইবনে মারদুবিয" , জুআইবিরের পদ্ধতিতে জুহাকের মাধ্যমে হজরত ইবনে আব্বাস থেকে মারফু হাদিস উদ্ধৃত করে বলেন, হিকমত অর্থ কোরআন । হজরত ইবনে আব্বাস বলেন, কোরআন অর্থ কোরআনের তাফসীর (ব্যাধ্যাবিশ্রেষণ)। যাকে হিকমত দান করা হয়েছে, তাকে দেয়া হয়েছে অতি বৃহৎ কল্যাণ । হজরত মুয়াবিয়া বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ যার কল্যাণ চান তাকে ধর্মের বিধি বিধানের জ্ঞান দান করেন । আর আমি ধর্মের বিধি বিধান বন্টনকারী (বর্ণনাকারী)। দাতা হচ্ছেন আল্লাহ্‌ । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, বাকি থাকে কেবল তিন প্রকারের আমল - ১. সদকায়ে জারিয়া (যেমন নির্মিত কৃপ, রাস্তা, মাদ্রাসা, সড়ক, মুসাফিরখানা ইত্যাদি) ২. এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় (যেমন রচিত ৃ তাফসীরে মাযহারী/৫৯ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।