Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর রাস্তায় খারাপ মাল দান করা নিষেধ, যদি ভালো মাল থাকে । কিন্তু সব মাল খারাপ হলে ওশর হিসাবে খারাপ মাল দেয়া নিষিদ্ধ নয়। আর যদি কিছু ভালো এবং কিছু খারাপ হয় তবে কিছু কিছু করে উভয় প্রকারের মাল হতে দিতে পারবে । “এবং জানিয়া রাখ যে, আল্লাহ্‌ অভাবমুক্ত, প্রশংসিত' __ অর্থাৎ মনে রেখো, আল্লাহ তোমাদের সদকার মুখাপেক্ষী নন। বরং তোমরাই তার মুখাপেক্ষী । তিনি অভাবমুক্ত । তোমরাই অভাবী । সদকার সওয়াব তোমাদের দিকেই ফিরিয়ে দেয়া হবে ৷ আরো মনে রেখো, আল্লাহর সমস্ত কাজ প্রশংসনীয় । সুরা বাকারা £ আয়াত ২৬৮ ৫ 52 ৪812 প্রি ওর € পা ঠপাহ। ১৬ নিব এ১০৫৮৬৬৮-65/201658-৪] 25169 ৮৪৬16 পা 2৫৫5 তপন্ু 26৮৫ 4৮ ০ 261৮15৮১১০১ ৫৪৮৯৪০৪৪ 0 শয়তান তোমাদিগকে দারিদ্রের ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদিগকে তাহার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচূর্যময়, সর্বজ্ঞ।' “ফকৃর্' অর্থ দারিদ্র __ সম্পদের স্বল্পতা । শয়তান এই বলে কুমন্ত্রণা দেয় যে, যদি দান করো তবে গরীব হয়ে যাবে । এখানে “ফাহশা' শব্দটির অর্থ নেয়া হয়েছে কৃপণতা অর্থাৎ জাকাত না দেয়া। আসলে ফাহশা বলতে সকল প্রকার গোনাহকেই বোঝায় । কালাবী বলেন, এই আয়াত ব্যতীত কোরআনের অন্য যে সমস্ত স্থানে ফাহশা শব্দটির উল্লেখ রয়েছে, সে সমস্ত স্থানে ফাহশা শব্দের অর্থ হবে ব্যভিচার (জেনা)। অপরপক্ষে আল্লাহতায়ালা ক্ষমা ও অনুগ্হের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, তিনি তোমাদের গোনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করবেন । তিনি প্রকৃত প্রাচ্র্যময়, সর্বজ্ঞও। হজরত আবু হোরায়রার এক বর্ণনায় আছে, সকাল বেলা দু'জন ফেরেশতা অবতীর্ণ হন। একজন বলেন,'হে আল্লাহ্‌! উত্তম দানকারীকে উত্তম বিনিময় দাও।” দ্বিতীয়জন বলে, "হে আল্লাহ্‌! কৃপণকে ধ্বংস করো ।' বোখারী, মুসলিম । হজরত আসমা রা. থেকে বর্ণিত হয়েছে, রসুল স. আমাকে বলেছেন, বিনা হিসাবে ব্যয় করো। আল্লাহও তোমাকে বিনা হিসাবে দান করবেন। জমা করে রেখোনা। তাহলে আল্লাহও জমা করে রাখবেন । তোমাকে দিবেন না। বোখারী ও মুসলিম । হজরত আবু জর থেকে বর্ণিত হয়েছে. রসুল স. কাবার প্রভুর কসম খেয়ে বলেছেন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আমি বললাম, কে? রসুল স. বললেন, যে অতিসম্পদশালী । কিন্তু ওই অতিসম্পদশালী ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, যে অগ্র-পশ্চাৎ তাফসীরে মাযহারী/৫৮ 111.011100119.00

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।