Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

কারণ, জায়গীর দানের উন্লেখ থাকলেও এতে রসুল স. কর্তৃক জাকাত দানের হুকুম নেই। ইমাম হাকেম তার মুসতাদরাকে রবীয়া হারেস বিন বেলাল বিন হারেস মাজানি থেকে বর্ণনা করেছেন, রসুল স. টার সম্প্রদায়ের খনির জাকাত তার পিতা থেকে গ্রহণ করেছিলেন। ইবনে জাওজীও এ রকম উদ্ধৃতি দিয়েছেন দারওয়াদীর বর্ণনা থেকে । ইমাম আজম আবু হানিফা দলিল পেশ করেছেন হজরত আবু হোরায়রা বর্ণিত হাদিস থেকে, যা সিহাসিত্তায় সংকলিত আছে। রসুল স. এরশাদ করেছেন, “খনির মধ্যে এক পঞ্চমাংশ ।' আরবী রিকাজ শব্দটির অর্থ খনিজাত বস্তু এবং মুসলমান কর্তৃক অধিকৃত হওয়ার পূর্বে মাটিতে প্রোথিত সম্পদ __ দু'টোই হয়। আমি বলি, দু'টোকে আলাদা রাখাই উচিত। প্রোথিত সম্পদ কিনা সে ব্যাপারে সন্দেহ হলে এক পঞ্চমাংশ আদায় করা ওয়াজিব (ইমাম বোখারী কিন্তু বলেন, রিকাজ শব্দটি মুসতারেক খনিজ বস্তু ও প্রোথিত সম্পদ দুই-ই) । আমি বলি ঘটনা এরকম নয়! রিকাজের অর্থ একটিই-খনিজ বস্তু। বস্তুত “এক পঞ্চমাংশ" মতটিই অধিক বিশুদ্ধ এবং শক্তিশালী ৷ ওয়াল্লাহু আলাম । “নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না” __ হাকেম, তিরমিজি, ইবনে মাজা, হজরত বারাহ থেকে বর্ণনা করেন, এই আয়াত নাজিল হয়েছে আমাদের আনসারদের সম্পর্কে । আমরা খেজুর বাগানের মালিক ছিলাম । আমাদের মধ্যে কিছু লোক দানের ব্যাপারে আন্তরিক ছিলো না। তারা খোসা উঠে যাওয়া খেজুর দান করতো । আবু দাউদ, নাসাঈ এবং হাকেম, হজরত সাহল বিন হানীফের বর্ণনা থেকে লিখেছেন, কিছু লোক ওশর হিসাবে খারাপ ফল দিতো, তখন এই আয়াত নাজিল হয়েছে। হাকেম, হজরত জাবের থেকে বর্ণনা করেছেন, রসুল স. এক সা অর্থাৎ সাড়ে তিন সের খেজুর, খোরমা সদকায়ে ফেতের হিসাবে দিতে বলেছিলেন । আমি খারাপ খেজুর, খোরমা নিয়ে এসেছিলাম তখন এই আয়াত নাজিল হয়েছে । ইবনে আবী হাতেম হজরত ইবনে আব্বাসের বরাত দিয়ে লিখেছেন, কেউ কেউ খারাপ শস্য কিনে সদকা দিতো, তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। “যেহেতু তোমরা উহা গ্রহণ কর না, যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাক' __ অর্থাৎ তোমরা নিজের বেলায় তো এ রকম মাল গ্রহণ করো না। তবে আল্লাহর রাস্তায় এ রকম করো কেনো । চক্ষু বন্ধ করা অর্থ অসম্মত হওয়া । অথবা মুখ ফিরিয়ে নেয়া। এ কথা তো স্বতঃসিদ্ধ যে, কোনো পাওনাদারই খারাপ মাল গ্রহণ করে না। হাসান বসরী ও হজরত কাতাদা বলেছেন, এর অর্থ _- তোমরা বাজারে খারাপ সামগ্রী বিক্রি করতে দেখলে কিনতে না। অন্য এক বর্ণনায় হজরত বারাহ সম্পর্কে বলা হয়েছে, তিনি বলতেন, খারাপ সামগ্রী হাদিয়া দিলেও তুমি গ্রহণ করতে না। না গ্রহণ করলে দান পেশকারী লজ্জা পাবে ভাবলে যদি গ্রহণও করতে, তবুও অপ্রসন্রভাবে করতে। ৃ তাফসীরে মাযহারী/৫৭ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।