Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

চল্লিশ ভাগের একভাগ দিতে হবে । ইমাম শাফেয়ী বলেন, এগুলো খরচ করার খাত জাকাতের খাতের মতো । কিন্তু ইমাম মালেকের নিকট ওই সমস্ত খাতে খরচ করতে হবে, যে সমস্ত খাতে খরচ করতে হয় কাফেরদের সম্পদ (যুদ্ধ ছাড়া যা হাতে আসে)। ইমাম আহমদের মতও এ রকম। কিন্তু ইমাম মালেকের মত গণিমতের মালের মতো। যার একপঞ্চমাংশ দিতে হয়। যেমন আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “আর এ কথাও জেনে রাখবে যে, গনিমত হিসাবে যা কিছু লব্ধ হয় তার এক পঞ্চমাংশ আল্লাহ্‌র জন্য ।' আমাদের নিকট (হানাফী আলেমদের নিকট) এই আয়াতে খনিজ বস্তু অন্তর্ভুক্ত নয় । এখানে 'এখরাজ' এর অর্থ উৎপন্ন করা। এটাই প্রকৃত অর্থ । ইমাম শাফেয়ী একই সঙ্গে প্রকৃত এবং পারিভাষিক দুই অর্থই নিয়েছেন। ইমাম আবু হানিফা নেননি । ইমাম আহমদ বলেন, খনিজ বস্তুর এক পঞ্চমাংশ দান করা ওয়াজিব । চুনাপাথর, সোনা, রূপা, লোহা, তেল __ সকল বস্তুর নিয়ম একই | এগুলোকে গণিমতের মালের মতো মনে করতে হবে! জাকাতও দিতে হবে গণিমতের মালের নিয়মে __ একপঞ্চমাংশ ৷ হাদিস শরীফে এরকম উল্লেখ আছে। ইমাম মালেক এবং ইমাম শাফেয়ী বলেছেন, সোনা ও রূপার জন্যই জাকাত । লোহা বা অন্যান্য স্বল্পমূল্যের খনিজ বস্তুর উপরে জাকাত ওয়াজিব নয় । আমি বলি, ভূমি থেকে উৎপন্ন সকল বস্তুরই মূল্য আছে এবং এগুলো বর্ধনশীলও । বর্ধনশীল জিনিসের উপরে জাকাত ওয়াজিব হওয়ার ব্যাপারে আলেমগণের একমত্য আছে। এ জন্যই জমিতে উৎপন্ন ফসল, গেন্লা (জমিতে উৎপন্ন এক প্রকার ফসল) ফল ইত্যাদির জাকাতের জন্য এক বৎসর ধরে সংরক্ষণ করা শর্ত নয়। তাই খনিজ বস্তুর জাকাত ওয়াজিব হওয়ার জন্য এক বৎসর ধরে থাকা অথবা তার মূল্যের তারতম্য বিচার করার প্রয়োজন নেই। এক পঞ্চমাংশ নয় __ খনিজ বস্তুর চ্লিশভাগের একভাগ জাকাত দিতে হবে, ইমাম শাফেয়ীর এই মতের দলিল ওই হাদিসটি যা ইমাম মালেক তার মুয়াত্তায় লিখেছেন। রবীয়া বিন আবদুর রহমান বর্ণনাকারীর নাম জানা নাই এমন একজনের বর্ণনাসূত্রে উল্লেখ করেন, রসুলুল্লাহ স. বেলাল বিন হারেস মাজানিকে কোনো এক গোত্রের খনির অভিভাবক করে জায়গীর দান করেছিলেন । খনিগুলো ছিলো খুব চাকচিক্যময়। ওই খনিগুলো থেকে জাকাত ব্যতীত অন্য কিছুই নেয়া হতো না। ইবনে আবদুল বার বলেন, এই হাদিসটি মুনকাতেহ (ধারাবাহিকতাহীন)। ইবনে জাওজী বলেন, রবীয়া সাহাবীগণকে পেয়েছিলেন, তবু বর্ণনাকারীর নাম মনে রাখতে পারেননি __ এটা তাঁর দুর্বলতা । আবু উবায়েদ কিতাবুল আমওয়ালে লিখেছেন, হাদিসটি মুনকাতেহ হওয়ার কারণেই রসুল স. যে জাকাতের হুকুম দিয়েছিলেন, এরকম স্পষ্ট উল্লেখ নেই। ইমাম শাফেয়ী বলেন, হাদিস সংকলনকারীগণ এই হাদিসকে গ্রহণ করেননি । তাফসীরে মাযহারী/৫৬ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।