ইমাম আজমের মতে ওশরের কোনো নেসাব নেই। কম বেশী সকল অবস্থাতেই উৎপন্ন দ্রব্যের ওশর দিতে হবে । কেননা এ সম্পর্কিত হাদিসগুলোর নির্দেশনা সাধারণভাবে প্রযোজ্য ৷ ওমর বিন আবদুল আজিজ, মুজাহিদ এবং ইব্রাহিম নখয়ী এ রকম বলেছেন। কিন্তু ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের মতে, ওশরের জন্য নেসাব থাকতে হবে । এর পরমাণ হচ্ছে পাচ ওসাক। তাদের দলিল হলো এই যে, রসুল স. পাচ ওসাকের কম হলে জাকাত ওয়াজিব নয় বলেছেন। হজরত আবু সাঈদ থেকে বোখারী ও মুসলিম এরকমই বর্ণনা করেছেন। মাসআলা £ জমিতে উৎপন্ন সকল প্রকার শস্যের উপর ওশর ওয়াজিব । কোনো মুসলমান খেরাজের জমিনের মালিক হলে, তাকে ওশর দিতে হবে, খেরাজ নয়। যদি খেরাজ ও ওশর দু'টিই দিতে হয় তবে জমির জন্য খেরাজ এবং ফসলের জন্য ওশর দিতে হবে । এ মতটি অধিকাংশ আলেমদের । কারণ, খেরাজ হচ্ছে জমির খাজনা । উৎপন্ন ফসলের সঙ্গে এর সম্পর্ক নেই। ওশর উৎপন্ন ফসলের জাকাত, জমির নয় ৷ এ রকম অবস্থায় নেসাব শর্ত। ইমাম আবু হানিফা বলেন, খেরাজী ভূমি খেরাজী থাকে । ওশর ও খেরাজ এক সাথে মিলে না। কিন্তু এক সাথে যে মিলবে না এ রকম দলিল শরিয়তে নেই । তাই খেরাজী জমির মুসলমান মালিককে ওশর ও খেরাজ দু"টিই দিতে হবে। এ রকমই মত ব্যক্ত করেছেন জমহুর ওলামা । হজরত ইবনে মাসউদ বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, কোনো মুসলমানের উপর ওশর ও খেরাজ একত্রিত হয় না। কিন্তু আবু হাতেম বলেন, এই কথা রসুল স. এর নয়। এ কথা বলেছে এই হাদিসটির বর্ণনাকারী ইয়াহহিয়া বিন আমবাসা। এটা তার কথা । সে-ই ইমাম আবু হানিফা এবং তার পূর্বসূরীদেরকে অযথা অপবাদ দিয়েছে। সে উদ্ধৃতি দিয়েছে ইব্রাহিম আল কামারের। কিন্তু ইব্রাহিম বর্ণনাকারী হওয়ার উপযুক্ত নয়। তার কথা দলিল নয়। ওদিকে হেদায়া প্রণেতা এই মাসআলায় এজমার (একমত্যের) দাবী করেছেন । লিখেছেন, ফাসেক (অসৎ) অথবা আদেল (ন্যায়পরায়ণ) বাদশাহ ওশর ও খেরাজকে একত্রিত করার হুকুম দেয়নি । কিন্তু হেদায়া প্রণেতার এ দাবী মানা যায় না। কেননা ইবনে মুনজির বর্ণনা করেছেন যে, ওমর বিন আবদুল আজিজ র. খেরাজ ও ওশরকে একত্রিত করেছিলেন। তিনি ছিলেন হজরত ওমর রা. এর অনুসারী ৷ মাসআলাটি যদি সর্বসম্মত হতো তবে ওমর বিন আবদুল আজিজ একে গোপন করতেন না। আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই' __ এই কথার মধ্য খনিজ সোনা ও রূপার কথাও আছে। ইমাম মালেক এবং ইমাম শাফেয়ীর মত এই যে, খনিজাত সোনা ও রূপা নেসাব পরিমাণ হলে জাকাতের নিয়মে তাফসীরে মাযহারী/৫৫ ॥|॥11.01100117.001
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।