Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

লিখেছেন, এই হাদিসটি সহীহ্‌ নয় । তবে মুসা বিন তালহা রসুল স. থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু দারা কুতনী একে দুষণীয় বলেছেন বলেছেন, হাদিসটি মুরসাল হওয়াই বিশুদ্ধ। বায়হাকী মুসা বিন তালহা থেকে উদ্ধৃত করেছেন, আমাদের নিকট মুআজের চিঠি আছে। হাকেম লিখেছেন, মুসা উচ্চ মর্যাদাসম্পন্ন তাবেয়ী ছিলেন । হজরত মুআযের সঙ্গে তার দেখা হয়েছিলো । কিন্তু ইবনে আবদুল বার বলেছেন, দেখা হয়নি৷ দারা কুতনী মারফু হিসাবে বর্ণনা করেছেন যে, সজির জাকাত নেই। দারা কৃতনী হজরত আয়েশা থেকে মারফু হিসাবে বর্ণনা করেছেন যে, সজির জাকাত নেই। হাকেম এবং বায়হাকী হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, আবু মুসা এবং মুআজ কে দ্বীনি শিক্ষা দেয়ার জন্য ইয়ামেনে প্রেরণ করার সময় রসুলে পাক স. বলেছিলেন, গম, কিসমিস, যব ও খেজুর ব্যতীত অন্য কোনোকিছুর উপর জাকাত আদায় কোর না। তিবরানী মুসা বিন তালহার মাধ্যমে হজরত ওমর থেকে বর্ণনা করেছেন, রসুল স. এই চারটি বস্তুর মধ্যেই জাকাতের নিয়ম জারি করেছেন! হজরত শা'"বী থেকে বায়হাকী বর্ণনা করেন, রসুলে পাক স. লিখেছিলেন, চারটি ফলের উপর জাকাত ওয়াজিব । খেজুর, খোরমা,যব ও কিসমিস। পঞ্চম আরেকটি বস্তু আছে __ ভুট্রা। ভুক্টারও জাকাত রাজিব হারান এলেই নিউরন কী মি বলি আলেমগণের এঁকমত্য এই যে, জাকাত ওয়াজিব হওয়ার প্রমাণ ওই চারটি বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয় । যদিও হাদিস শরীফে ওগুলোর উল্লেখ আছে। সীমাবদ্ধতার হুকুমটি রহিত হয়ে গিয়েছে। ইমাম মালেক এবং ইমাম শাফেয়ী বলেন, খাদ্যরূপে ব্যবহারোপযোগী বস্তুর জাকাত ওয়াজিব ৷ তবে খাদ্যদ্রব্গুলো যেনো পচনশীল না হয়। যেমন, শাক পাতা, সজি, তরকারী ইত্যাদি । অপ্রাপ্ত বয়স্ক এবং পাগলের উপরও জাকাত ওয়াজিব । কিন্তু ইমাম আবু হানিফা বলেন, জাকাত হচ্ছে ইবাদত । আর ইবাদতের জন্য নিয়ত জরুরী | আর বিশুদ্ধ নিয়ত অপ্রাপ্ত বয়স্ক এবং পাগল করতে পারে না। তাই তাদের উপর জাকাত ওয়াজিব নয় । যেমন তাদের উপর নামাজ ওয়াজিব নয় ৷ ইবাদত করার জন্য মুসলমান হওয়া শর্ত। তাই কাফেরের উপরে জাকাত (ওশর) ওয়াজিব নয় । তাদের জন্য রয়েছে খেরাজ (খাজনা)। ওশরী জমি কোনো কাফের কিনে নিলেও তাকে খেরাজই দিতে হবে, ওশর নয়। কিন্তু ইমাম মোহাম্মদ বলেন, ওশরী জমির মালিককে ওশরই দিতে হবে । মালিক মুসলমান কিংবা অমুসলমান যেই হোক । তাফসীরে মাযহারী/৫৪ ূ ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।