Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ও তিরমিজি । আমি বলি, এই হাদিস ছ্বারা বোঝা যায়, চাষাবাদ করা মোস্তাহাব (পছন্দনীয়)। কিন্তু হজরত আবু উমামা বর্ণিত হাদিসে এসেছে, রসুলুল্লাহ স. বলেছেন, ক্ষেতের ফসল জাকাতবিহীন অবস্থায় যে সম্প্রদায়ের গৃহে প্রবেশ করে সে সম্প্রদায় লাঞ্কনার উপযুক্ত । বোখারী ৷ এরকম চাষাবাদ অবশ্যই বদনসীবীর প্রমাণ । ওয়াল্লাহু আলাম ।' বিশুদ্ধ মত এই যে, এই আয়াতে জাকাতের দিকেই ইঙ্গিত করা হয়েছে। এখানে হুকুমের দিকে লক্ষ্য রাখতে হবে, সামগ্রীর প্রকার সম্পর্কে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। মাসআলা ঃ খেজুর, আঙ্গুর এবং প্রতিটি আহার্য দ্রব্য যা জমিতে উৎপন্ন হয়, তার দশভাগের এক ভাগ জাকাত আদায় করা ওয়াজিব । যদি বৃষ্টির পানি, নদীর জোয়ারের পানি ইত্যাদি জমিতে দিতে পরিশ্রম করতে না হয়। এ ব্যাপারে আলেমগণ একমত । কিন্তু ফসল ফলাতে যেয়ে যদি সেচের প্রয়োজন পড়ে, তবে বিশ ভাগের একভাগ দিতে হবে। ঘাস এবং জ্বালানী কাঠের উপর জাকাত ওয়াজিব নয়। উপরোলুখিত ফসলগুলো ছাড়া অন্যান্য ফসলের জাকাত দেয়ার ব্যাপারে মতবিরোধ আছে। ইমাম আবু হানিফা বলেন, প্রত্যেক প্রকার জমির ফল এবং শাকসজির জাকাত ওয়াজিব । কারণ, এই আয়াতের হুকুম সাধারণ । রসুল স. বলেছেন, আপনাআপনি বৃষ্টি এবং নদীর পানি পাওয়া গেলে দশ ভাগের একভাগ দিতে হবে। আর পানিসিঞ্চনের প্রয়োজন পড়লে বিশ ভাগের একভাগ দেয়া জরুরী । বোখারী, আবু দাউদ, নাসাঈ, ইবনে হাব্বান, ইবনে জারুদ । মুসলিম, হজরত জাবের থেকে এবং তিরমিজি ও ইবনে মাজা হজরত আবু হোরায়রা থেকে, নাসাঈ ও ইবনে মাজা হজরত মুআজ থেকে এবং আবু দাউদ হজরত আলী থেকে এই হাদিস উদ্ধৃত করেছেন। ইমাম মালেক ও ইমাম শাফেয়ী বলেছেন, ওই সমস্ত ফসলের জাকাত দিতে হবে যা আহার্যরূপে গণ্য করা হয় । যেমন -_ খেজুর, আঙ্গুর, বুট, যব, গম, চাল ইত্যাদি। ইমাম আবু ইউসুফ, ইমাম মালেক ও ইমাম আহমদের মতে ওই সমস্ত ফসল যা অনুমান করে অথবা ওজন করে জমা রাখা হয় এবং জমা রাখলে নষ্ট হয় না। যেমন তিল, বাদাম, ফুন্দুক (এক প্রকার ফল) জাফরান, জিরা ইত্যাদি। ক্ষিরা, কাকরোল, খরবুজা, তরমুজ, আনার এবং শাকসজির জাকাত রসুল স. অব্যাহতি দিয়েছেন। দারা কুতনী, হাকেম, বায়হাকী । হজরত মুআজ রসুলে পাক স. কে লিখিতভাবে বলেছিলেন, সব্জি ও তরকারীর হুকুম কী? রসুল স. বলেছিলেন, এসবের জাকাত নেই৷ তিরমিজি তাফসীরে মাযহারী/৫৩ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।