আসবাবপত্রে জাকাত ওয়াজিব হয়েছে হজরত হাম্মাস বর্ণিত একটি হাদিস দ্বারা। তিনি বলেছেন, আমি একবার কিছু কীচা চামড়া মাথায় নিয়ে হজরত ওমরের নিকট দিয়ে যাচ্ছিলাম । তিনি বললেন, তুমি কি জাকাত আদায় করনি? আমি বললাম, এগুলো ছাড়া আমার আর কোনো সম্পদ নেই । তিনি বললেন, এগুলোই তো সম্পদ । নিচে নামাও। নিচে নামালে তিনি চামড়াগুলো গুণলেন এবং বললেন, এগুলোর জাকাত ওয়াজিব ৷ তিনি চামড়াগুলোর জাকাত নিয়ে নিলেন। কুতনী। আবু জর বর্ণনা করেন, রসুলে পাক স. এরশাদ করেছেন, উট, গাতী, মহিষ এবং কাপড়ের জাকাত ওয়াজিব । দারা কুতনী এই হাদিসকে তিনটি দুর্বল পদ্ধতিতে বর্ণনা করেছেন। দু*টি পদ্ধতি এসেছে মুসা বিন উবায়দা জায়েদী থেকে । যার সম্পর্কে ইমাম আহমদ বলেন, তার বর্ণনা গ্রহণ করা বৈধ নয় । তৃতীয় পদ্ধতিটি এসেছে আব্দুল্লাহ বিন মুয়াবিয়া বিন আসেম থেকে, নাসাঈ যাকে যয়ীফ (দুর্বল) বলেন এবং বোখারী যাকে মুনকার (পরিত্যক্ত) মনে করেন। এই বর্ণনার একজন রাবী (বর্ণনাকারী) ছিলেন ইবনে জারীহ ৷ তিনি ইমরান বিন আনিস থেকে শুনে এই হাদিসটি লিখেছেন। কিন্তু বোখারী বলেন, ইবনে জারীহ্ ইমরান বিন আনিস থেকে হাদিস শুনেননি। চতুর্থ এক পদ্ধতিতে দারা কুতনী এবং হাকেম এই হাদিসকে এইভাবে উল্লেখ করেছেন যে__উট, বকরী, গরু, মহিষ এবং পোশাক পরিচ্ছদের জাকাত ওয়াজিব । যে ব্যক্তি দিরহাম এবং দিনার স্বের্ণ ও রৌপ মুদ্রা) জমা করে রাখে, কর্জ দেয় না, আল্লাহর রাস্তায় খরচও করে না, তার সম্পদ খনিজ সম্পদ বলে গণ্য হবে । কিয়ামতের দিন এগুলো দিয়ে তাকে দাগ দেয়া হবে । এই বর্ণনাটির সনদে কোনো দোষ নেই। যদি কোনো ব্যবসায়ী কয়েক বৎসর পর্যন্ত তার পণ্যসামগ্রী বেচা-কেনা না করে তবে এক্ষেত্রে মত রয়েছে বিভিন্ন রকমের । ইমাম মালেকের মতে জাকাত ওয়াজিব নয়, কয়েক যুগ অতিবাহিত হয়ে গেলেও । পরে বেচাকেনা শুরু করলে কেবল এক বৎসরের জাকাত আদায় করতে হবে । অন্য তিন ইমামের মত হচ্ছে, প্রতি বছরের জাকাত ওয়াজিব, বেচাকেনা না করলেও । কেননা রসুলে পাক স. বলেছেন, পণ্য সামগ্রীর জাকাত দাও ৷ “আমি যাহা ভূমি হইতে উৎপাদন করিয়া দেই" __ কোনো কোনো আলেম মনে করেন, এখানে নফল েচ্ছিক) সদকার কথা বলা হয়েছে। হজরত আনাস বিন মালেক বর্ণিত হাদিসে রয়েছে, রসুলুল্লাহ স. বলেছেন, মানুষ, পাখি অথবা চতুস্পদ জন্তু বৃক্ষের ফল অথবা খেতের ফসল খেয়ে ফেললে তার ভূস্বামীর পক্ষে দান হিসাবে বিবেচিত হবে অর্থাৎ দানের সওয়াব দেয়া হবে । আহমদ, শায়খাইন তাফসীরে মাযহারী/৫২ ট ॥1111.011100119.00
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।