Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তাহার ফলমূল ছিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট । তোমরা যাহা কর আলুাহ্‌ তাহার সম্যক দষ্টা। ওই সম্পদই আপন সম্পদ যা আখেরাতে কাজে আসে ৷ এছাড়া অন্য সম্পদ তো ধ্বংসশীল। হজরত ইবনে মাসউদ বর্ণনা করেন, রসুলে পাক স. বলেছেন, কোন সম্পদ তোমাদের বেশী প্রিয়? আপন সম্পদ না উত্তরাধিকারীদের সম্পদ ৷ সাহাবাগণ আরজ করলেন, আপন সম্পদ । রসুল স. বললেন, তোমাদের আপন সম্পদ ওগুলোই, যেগুলো তোমরা আখেরাতের জন্য জমা করেছো । আর যা পেছনে ফেলে যাবে তা তো উত্তরাধিকারীদের | বোখারী । হজরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, লোকেরা একটি বকরি জবেহ করলো । রসুল স. বললেন কতোটুকু (দেয়ার ও খাওয়ার পর) বাকি রইলো । সাহাবীগণ, আরজ করলেন, কেবল সীনা। অন্য কিছু নেই। হুজুর স. বললেন, বরং বলো, সীনা বাদে সবই বাকি রয়েছে। অর্থাৎ, সীনার সওয়াবই কেবল জমা হয়নি, বাকি গোশতের সওয়াব জমা হয়ে গিয়েছে। তিরমিজি বলেছেন, এই হাদিসটি সহীহ্‌। সম্পদ জীবনের পাথেয়। যে ব্যক্তি আলাহ্তায়ালার সন্তোষ লাভের জন্য সম্পদ ব্যয় করে, তার ইমান আত্মিকশক্তি সম্পন্ন হয় । আর যে, জীবন ও সম্পদ দু'টিই আল্লাহর রাস্তায় ব্যয় করে সে তার অস্তিত্রে সমস্ত শক্তি ইমানের উপরে প্রতিষ্ঠিত করে। বায়যাবী লিখেছেন, এই আয়াতে এই নির্দেশনা রয়েছে যে, আল্লাহর রাস্তায় ব্যয়, কৃপণতা ও সম্পদপ্রীতি থেকে নফস্কে পবিত্র করে । আমি বলি, ইমাম আবু হানিফা র. বলেছেন, অপ্রাপ্ত বয়স্কদের সম্পদের উপর জাকাত ওয়াজিব নয়। অভিভাবকগণ তাদের পক্ষ থেকে জাকাত আদায় করবে । কারণ, আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে সম্পদশালীর পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা নেয়া হয় __ অন্তরে আল্লাহতায়ালার নির্দেশপালনপ্রীতি না বৈভবগ্রীতি, কোনটা প্রবল । শিশুদের পক্ষে অভিভাবকগণের ব্যয় করা এই উদ্দেশ্যকে পূর্ণ করে। উচ্চ ভূমি' অর্থ উচু সমতল স্থান, যেখানে নহর প্রবাহিত হয় । যার দুই তীর নহর থেকে উচুও নয় নিচুও নয়। জমি উচু কিন্তু পানি নিচু নয় এমন বাগান সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে থাকে। এমন বাগানে বৃষ্টি না হলে যতোটুকু ফল জন্যে, বৃষ্টি হলে জন্মে তার দ্বিগুণ । বৃষ্টিপাত কম বেশী হলেও এ রকম বাগানে ফসলের ফলন ব্যহত হয় না। আল্লাহ্‌র রাস্তায় ব্যয়কারীর অবস্থা এ রকম বাগানের মত । অল্প বৃষ্টিতেও ফসল জন্মে, আর বেশী বৃষ্টিতে জন্মে আরো বেশী । ইমানদারগণের আমলও তদুপ। আমলের বিনিময় তো থাকবেই । কখনো কখনো আল্লাহর ইচ্ছায় দ্বিগুণও হয়ে যাবে৷ আল্লাহতায়ালা “সম্যক দ্রষ্টা', তিনি দু'দলের অবস্থাই দেখেন । দেখেন, ওই দলকে যারা লোক দেখানো ব্যয় করে। ওই দলকেও যাদের দানের মূলে থাকে আল্লাহ্‌র সন্তোষ অর্জনের একান্তিকতা । টস তাফসীরে মাযহারী/৪৯ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।