হজরত ইবনে আব্বাসের নিকট অনুগহের অর্থ আল্লাহতায়ালার অনুগ্রহ স্মরণে রাখা এবং অন্যান্য মুফাসসিরগণের নিকট এর অর্থ দানগ্রহীতার প্রতি অনুগ্রহ রাখা । হজরত আবদুল্লাহ্ বিন আমর ইবনুল আস রা. বর্ণনা করেন, রসুলে পাক স. এরশাদ করেছেন, খোটাদানকারী দাতা এবং মাতা পিতার অবাধ্য সন্তান বেহেশ্তে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত না গ্রহীতা দাতাকে এবং মাতা পিতা সন্তানকে ক্ষমা করে । নাসাঈ, দারেমী । লোক দেখানো সৎকাজ নিক্ষলতায় পর্যবসিত হয়, দাতা মুমিন হলেও। এরকম করা মুমিনের মর্যাদার অনুকূল নয়। বরং এটা মুনাফিকদের স্বভাব । ংকার (রিয়া) কাফেরদের স্বভাব। অহংকারীরা অকৃতজ্ঞ। সত্য প্রত্যাখ্যানকারী ৷ আল্লাহ্ তাদেরকে সৎপথে পরিচালিত করেন না। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহতায়ালা এরশাদ করেন, “আমি শিরিককে পরওয়া করি না। যে তার আমলের সাথে অন্যকে শরীক করে (কেবল আমার সন্তুষ্টির জন্য আমল না করে) আমি তাকে শিরিককারীর সাথে রেখে দেই ।' অন্য বর্ণনায় আছে, “আমি তার প্রতি অপ্রসন্ন হই । এবং তার আমল তারই সঙ্গে প্রেবৃত্তির সঙ্গে) । মুসলিম । হজরত জুনদুব রা. বর্ণনা করেন, রসুলে পাক স. এরশাদ করেছেন, দত্ত প্রকাশ এবং যশলাভের জন্য যে ব্যক্তি আমল করে আল্লাহতায়ালা তার আমলকে রেখে দেন সেই ব্যক্তিরই দম্ভ এবং যশের সঙ্গে । বোখারী, মুসলিম ৷ হজরত আবু সাঈদ বিন ফোজালা রা. বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তি ডেকে বলবেন, যে ব্যক্তি তার আমলে আল্লাহ্র সঙ্গে কাউকে শরীক বানিয়েছে সে যেনো তার সওয়াব সেই শরীকের কাছ থেকে চেয়ে নেয়। আল্লাহ্ তাদের প্রতি অসন্তুষ্ট । আহমদ। হজরত মোহাম্মদ বিন লবীদ রা. বর্ণনা করেন, রসুলে পাক স. আমাকে বলেছেন, ভয়ংকর শিরিক হচ্ছে শিরিকে আসগর (ছোট শিরিক)। সাহাবা গণ আরজ করলেন, হে আল্লাহ্র রসুল! শিরিকে আসগর কী? তিনি বললেন, রিয়া । আহমদ, বায়হাকী ৷ হজরত সাদ্দাদ বিন আউস রা. বর্ণনা করেন, আমি রসুলে পাক স. কে বলতে শুনেছি, “আমার উম্মতের শিরিক ও নফসের গোপন ইচ্ছা সম্পর্কে আমি শংকিত । আমি আরজ করলাম, সে কী রকম! রসুল স. বললেন, না। তারা সূর্য, চন্দ্র, পাথর বা মূর্তি পূজা করবে না। বরং আত্মপ্রদর্শনের জন্য আমল করবে৷ তারা রোজা রাখবে কিন্তু কামনা চরিতার্থ করার সুযোগ এলে রোজা ভেঙে ফেলবে । আহমদ, বায়হাকী । তাফসীরে মাযহারী/৪৭ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।