Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

বায়যাবী লিখেছেন, পুনজীবনের ঘটনা হজরত উযায়ের দেখেছিলেন একশ বছর পর। আর হজরত ইব্রাহিম দেখেছিলেন প্রার্থনা করার সাথে সাথে। এতে প্রমাণিত হয়, হজরত উযায়ের অপেক্ষা হজরত ইব্রাহিম আ. এর মর্যাদা অধিক। হজরত উযায়েরের কথায় ছিলো শুধুই বিশ্বয়। হজরত ইব্রাহিমের বিস্ময়ে ছিলো চিত্তপ্রশান্তির জন্য বিনয়াবনত আর্তি । সুরা বাকারা £ আয়াত ২৬১ ৬ 2 472৮ 2641 ১0১ ০309 ৩১৪৩৯)৬ রে ১:22 231924898 24 0055 পা শি লিনা 7) যাহারা নিজেদের ধনৈশ্বর্য আল্লাহের পথে ব্যয় করে তাহাদের উপমা একটি শস্যবীজ, যাহা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যকণা। আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি দেন। আল্লাহ প্রাচ্র্যময়, সর্বজ্ঞ। এখানে আল্লাহর পথে ব্যয় করার অর্থ, জেহাদে অথবা সকল কল্যাণকর্মে ব্যয় করা। এই ব্যয়ের উপমা এসেছে শস্যবীজের সঙ্গে । শস্যবীজ এবং শস্য সৃষ্টি করেন আল্লাহ্‌ কিন্তু এখানে সে কথা স্পষ্টভাবে বলা হয়নি । কেবল কারণ উল্লেখ করা হয়েছে। কারণের ্রষ্টার উল্লেখ রয়েছে গ্রচ্ছন্ন। বাগবী, কালাবী থেকে উল্লেখ করেছেন, হজরত আবদুর রহমান ইবনে আউফ চার হাজার দিরহাম নিয়ে রসুল স. এর সকাশে উপস্থিত হয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! আমার কাছে আট হাজার দিরহাম আছে । চার হাজার সন্তান- সন্তুতিদের জন্য রেখে দিয়েছি। আর চার হাজার আল্লাহকে কর্জ দিতে এসেছি। রসুল স. বললেন, যা তুমি নিজের কাছে রেখেছো এবং যা তুমি আল্লাহর রাস্তায় দিয়েছো সবগুলিতে আল্লাহ্‌ বরকত দান করুন। হজরত ওসমান রা. তাবুক যুদ্ধের সময় এক হাজার উট আসনসহ দান করেছিলেন । তখন এই আয়াত নাজিল হয় । কালাবী, হজরত আবদুর রহমান বিন সামুরা রা. থেকে বর্ণনা করেন, হজরত ওসমান সেনাবাহিনীর সাহায্যার্থে রসুলে পাক স. এর সকাশে এক হাজার দিনার পেশ করলেন। রসুল স. তার পবিত্র হাত দিয়ে সেগুলো নাড়াচাড়া করে বললেন, আজকের পর কোনোকিছুই ওসমানের জন্য ক্ষতিকারক হবে না। এরপর এই আয়াতটি অবতীর্ণ হয়। তাফসীরে মাযহারী/8৪ ৃ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।